সংকটে মিঞা-বিবি! বিরাট,অনুষ্কার নামে আইনি নোটিস
পথ চলতি গাড়ি থেকে এক ব্যক্তি প্লাস্টিকের প্যাকেট ফেলে রাস্তা নোংরা করছিলেন। আর তা দেখতে পেয়েই গাড়ি থেকে মুখ বার করে ওই ব্যক্তির গাড়ি থামিয়ে তাঁর প্রতি ক্ষোভো উগরে দেন অনুষ্কা শর্মা। অন্তত ভিডিও-তে
পথ চলতি গাড়ি থেকে এক ব্যক্তি প্লাস্টিকের প্যাকেট ফেলে রাস্তা নোংরা করছিলেন। আর তা দেখতে পেয়েই গাড়ি থেকে মুখ বার করে ওই ব্যক্তির গাড়ি থামিয়ে তাঁর প্রতি ক্ষোভো উগরে দেন অনুষ্কা শর্মা। অন্তত ভিডিও-তে তেমনটাই ধরা পড়েছে। পাশাপাশি ভিডিওতে ব্লার করা হয়নি এই ব্যক্তির মুখও। এমন ভিডিও কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিরাট কোহলি। এবার সেই ভিডিও নিয়েই আইনি নোটিস এল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বাড়িতে।

ভিডিও-তে যে ব্যক্তির প্রতি এমন আচরণ করেন অনুষ্কা সেই ব্যক্তিও পেশায় একজন অভিনেতা। অরহন সিং নামের ওই অভিনেতা অনুষ্কা ও বিরাটের বিরুদ্ধে আইনি নোটিস পাঠান। সোশ্যাল মিডিয়ায় আরহনের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে বিরাট ও অনুষ্কার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেন আরহন। মানহানি নিয়ে আইনি নোটিস যায় বিরুষ্কার কাছে। এর আগে, সোশ্যাল মিডিয়ায় বিরাটের এই ভিডিও পোস্ট করা নিয়েও অরহনের মা তোপ দাগেন কোহলি দম্পতির দিকে। অরহন জানিয়েছেন , আপাতত তিনি অপেক্ষা করে রয়েছেন বিরাট ও অনুষ্কার প্রত্যুত্তরের জন্য।
A post shared by Virat Kohli (@virat.kohli) on
এর আগে, অনুষ্কা শর্মার ওই বিতর্কিত ভিডিওটি পোস্ট করে বিরাট জন-সচেতনতামূলক একটি বার্তা দেন। বিরাটের বার্তার মধ্যে স্পষ্ট হয়, যাঁদেরই রাস্তায় এভাবে নোংরাকরতে দেখা যাবে,তাঁদের সঙ্গেই এমন ব্যবহার করা হবে। এদিকে, নতুন এই আইনি নোটিসের প্রেক্ষিতে কোহলি দম্পতি কী প্রত্যুত্তর দেন সেদিকে তাকিয়ে অনেকেই।












Click it and Unblock the Notifications