অবলীলায় বিরাটকে শূণ্যে তুলে ধরলেন অনুষ্কা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

অবলীলায় বিরাটকে শূণ্যে তুলে ধরলেন অনুষ্কা

বলিউডের অভিনেত্রী–প্রযোজক অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি দেশের হিট দম্পতিদের মধ্যে একজন। তাঁদের প্রেম, রোম্যান্স, ভালবাসা, বোঝাপড়া, ভরসা, বিশ্বাস, আদর, খুনসুটি, অভিভাবকত্ব সবটাই দেখে যেন মন জুড়ায় ভক্তদের। প্রেম থেকে ইতালিতে রূপকথার বিয়ে সবটাই যেন স্বপ্নের মতো। সম্প্রতি মা হয়েছেন অনুষ্কা শর্মা। তবে তা বলে তিনি আনফিট যে একেবারেই নন, তারই প্রমাণ দিলেন সদ্য।

অবলীলায় বিরাটকে শূণ্যে তুলে ধরলেন অনুষ্কা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়


অনুষ্কা শর্মা তাঁর মজাদার পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বালোই সক্রিয়। সম্প্রতি অনুষ্কা এক বিজ্ঞাপনের শুটিংয়ের পর্দার বাইরে হওয়া মজাদার একটি ভিডিও ইনস্টাতে শেয়ার করেছেন। বিরাট ও অনুষ্কা দু’জনে একসঙ্গে সেটে উপস্থিত থাকলে কোনও না কোনও ম্যাজিক থাকবেই দর্শকদের জন্য। এখানেও তার ব্যতিক্রম নয়। ভিডিওতে দেখা গিয়েছে, তিনি তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলিকে অবলীলায় শূণ্যে উঠিয়ে দিলেন। তাও আবার একবার নয়, দু’‌বার। যা দেখার পর বিরাটের মুখ থেকে বেরিয়ে আসে, '‌ওহ তেরি।’‌ অনুষ্কা এই ভিডিওর ক্যাপশনে লেখেন, '‌আমি কি এটা করেছি?‌’‌ ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে অনুষ্কা আচমকাই বিরাটকে তুলে ধরেন। প্রথমবার একটু কষ্ট হলেও, এরপর তা আবার প্রমাণ করার জন্য দ্বিতীয়বার তিনি বিনা কষ্টেই বিরাটকে শূণ্যে তুলে দেন। বিরাটকে কোনও সহায়তা না করার জন্যও বলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখার পর অনেকেই অনুষ্কার ফিটনেস নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মা হওয়ার পর অনুষ্কা আবার কাজে ফিরেছেন। তিনি ইনস্টাগ্রামে তাঁর গ্রিন রুমের ছবি শেয়ার করেছেন যেখানে তিনি শুটের জন্য তৈরি হচ্ছেন। যদিও এই শুটের বিষয়ে তিনি বিশদে কিছুই জানাননি। শুধু দেখা গিয়েছে অনুষ্কা মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন। মা হওয়ার পরও অনুষ্কাকে দেখলে তা বোঝার উপায় নেই, শরীরে স্থুলতার কোনও লেশমাত্র নেই। গোটা প্রেগন্যান্সি পিরিয়ডেই চুটিযে শরীরচর্চা করেছিলেন নায়িকা । তারই ফলস্বরূপ এখন তিনি সুপার অ্যাক্টিভ আর দারুণ ফিট ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+