নিজের স্বপ্নের প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা শর্মা, কিন্তু কেন এই সিদ্ধান্ত?
নিজের স্বপ্নের প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা শর্মা, কিন্তু কেন এই সিদ্ধান্ত?
বলিউডের অন্যতম অভিনেত্রী, আবার ভারত অধিনায়কের স্ত্রী, অন্যদিকে ভামিকার মা, একাধারে প্রযোজক। এই এতগুলি চরিত্র রয়েছে অনুষ্কা শর্মার মধ্যে। কিন্তু আচমকাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তাঁর প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্ম থেকে তিনি সরে যাবেন। শনিবারই এই ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত, ২৫ বছর বয়সে অনুষ্কা শর্মা তাঁর ভাই কর্নেশ শর্মার সঙ্গে এই প্রযোজনা সংস্থার জন্ম দেন।

অনুষ্কা তাঁর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভাইয়ের সঙ্গে যখন প্রযোজনা সংস্থা 'ক্লিন স্লেট ফিল্মস’-এর যাত্রা শুরু করেছিলাম, তখন ছবি প্রযোজনার ব্যাপারে আমদের ততটা ধারনা ছিল না। তবে আমাদের স্বপ্ন ছিল নতুন কিছু করার। সেই ইচ্ছে নিয়েই অনেকটা দূর এসেছি। সাফল্যও পেয়েছি। আজকে যখন আমাদের সফরের দিকে ফিরে তাকাই তখন আমাদের সৃজনশীলতা এবং ব্যাঘাত আমরা অর্জন করতে পেরেছি তার জন্য আমি গভীরভাবে গর্বিত এর জন্য ক্রেডিট দিতে চাই ভাই কর্নেশকে। ওর জন্য নতুন দিশা দেখেছে এই সংস্থা।’
অনুষ্কা আরও লেখেন, 'আমি এখন এক সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এর দায়িত্ব সামলাবে আমার ভাই কর্নেশ। এই সংস্থা একদম সঠিক হাতেই থাকবে। তবে সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি। সব সময় সংস্থার সাফল্যের কামনা করব। আমার শুভেচ্ছা সব সময়ই থাকবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে।’
ভই কর্নেশ শর্মার সঙ্গে ২০১৩ সালে এই প্রযোজনা সংস্থা খোলেন অনুষ্কা। ভাইবোন মিলে এনঅইচ১০, পরী, ফিলৌরি, বুলবুল এবং পাতাল লোক ওয়েব সিরিজ প্রযোজনা করেন। ব্যক্তিগত জীবনে ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্কা ও তাঁর স্বামী বিরাট কোহলি তাঁদের কন্যা সন্তান ভামিকাকে স্বাগত জানান। অভিনেত্রীর হওয়ার পর মাতৃত্বের যাত্রাপথ শুরু হয় নায়িকার। অনুষ্কার আসন্ন সিনেমা 'চাকদা এক্সপ্রেস'। ক্রিকেটার ঝুলক গোস্বামীর বায়োপিক এই ছবি। ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা। এই সিনেমাটি পরিচালনা করছেন প্রসিত রায়।












Click it and Unblock the Notifications