জন্মদিনে এক নয়া উদ্যোগ নিলেন 'পশুপ্রেমী' অনুষ্কা
৩০ তম জন্মদিনে অনুষ্কা শর্মা নিতে চলেছেন এক নয়া উদ্যোগ। এদিন, অনুষ্কার জন্মদিন উপলক্ষ্যে চালু হল পশুদের আশ্রয় দেওয়ার জন্য একটি বিশেষ জায়গা।
৩০ তম জন্মদিনে অনুষ্কা শর্মা নিতে চলেছেন এক নয়া উদ্যোগ। এদিন, অনুষ্কার জন্মদিন উপলক্ষ্যে চালু হল পশুদের আশ্রয় দেওয়ার জন্য একটি বিশেষ জায়গা। অনুষ্কা ভীষণ ভালোবাসেন পশুপ্রাণীদের। আর সেজন্যই তিনি চালু করলেন পশুদের জন্য এই নয়া আশ্রয়ের উদ্যোগ। কোথায় হতে চলেছে এই নয়া আশ্রয়স্থলটি ? তারও তথ্য দিয়ে দিয়েছেন অনুষ্কা।

মুম্বই শহর থেকে অনতিদূরেই তৈরি হতে চলেছে অনুষ্কার তৈরি পশুদের এই আশ্রয়স্থল। ইনস্টাগ্রাম অনুষ্কা জানিয়েছেন তাঁর নতুন প্রজেক্টের বিষয়ে। পোস্টটিতে অনুষ্কার বক্তব্য, মুম্বইয়ের সংলগ্ন একটি এলাকাতে তিনি পশুদের আশ্রয়স্থল বানাতে চলেছেন। যে সমস্ত পশুপ্রাণীরা এলাকায় ঘুরে বেড়ায় এই আশ্রয়স্থল তাঁদের জন্য। এই জায়গায় পশুপ্রাণীদের দেখভালের ব্যবস্থা থাকবে। বহুদিন ধরেই এরকম কিছু একটা করবেন ভাবছিলেন বলে জানিয়েছেন অনুষ্কা। আর -জন্মদিনের দিন , সেই ইচ্ছাই সফল হল।
অনুষ্কার জন্মদিন উপলক্ষ্য়ে এদিন পার্টির আয়োজন করেছেন তাঁর স্বামী বিরাট কোহলি। দুজনেই এদিনটি একসঙ্গে উপভোগ করতে চলেছেন বলে খবর। অনুষ্কা বর্তমানে ব্যস্ত পরিচালক আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবির জন্য। ছবির শ্য়ুটিং ঘিরে ব্যস্ত শিডিউলের মধ্যে রয়েছেন অনুষ্কা। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করছেন, শাহরুখ খান, ও ক্যাটরিনা কাইফ। এবছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে 'জিরো' ছবিটি।












Click it and Unblock the Notifications