ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু হতে পারে বছর শেষে, জোর কদমে প্রশিক্ষণ চলছে অনুষ্কার

ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু হতে পারে বছর শেষে

ক্রিকেট এবং বলিউড যোগ দীর্ঘদিনের। ক্রিকেট তারকাদের সঙ্গে ডেট করা থেকে বলিউডে তাঁদের নিয়ে তৈরি সিনেমা প্রায়শই হয়ে থাকে। কিংবদন্তী বহু ক্রিকেটারদের বলিউড তার মতো করে শ্রদ্ধা জানিয়েছেন। বর্তমানে বলিউডে বায়োপিক তৈরির ট্রেন্ড অনেকটাই বেড়ে গিয়েছে। মহম্মদ আজহার, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বায়োপিক তৈরি করার পর এবার তালিকায় নাম যুক্ত হচ্ছে ভারতীয় মহিলা পেসার ঝুলন গোস্বামীর নাম। বছর শেষে ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু হতে পারে বছর শেষে, জোর কদমে প্রশিক্ষণ চলছে অনুষ্কার


বলিউড অভিনেত্রী ও ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে দেখা যাবে এই দীর্ঘদেহী পেসারের ভূমিকায় অভিনয় করতে। ঝুলনের বায়োপিকে অনুষ্কা অভিনয় করবেন এই জল্পনা বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কারণ ২০২০ সালের জানুয়ারি মাসে অনুষ্কার ভারতীয় ক্রিকেটের জার্সি পরা ছবি ভাইরাল হয়। তাঁকে কলকাতার ইডেন গার্ডেনে ঝুলনের সঙ্গে দেখা যায়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা না হলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে এই বায়োপিক তৈরির শুটিং এ বছরের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে।

সূত্রের খবর, এখনও সিনেমার বহু কাজ বাকি রয়েছে এবং তা বর্তমানে জোর কদমে চলছে এবং এই বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত হয়নি। সবকিছুর অনুমোদন পাওয়া গেলে অনুষ্কা তারপরই শুটিং শুরু করবেন। প্রসঙ্গত, ঝুলনের বায়োপিকের শুটিং কখনো চলেছে, আবার বন্ধ হয়েছে। বলিউডের বিশ্বস্ত সূত্র বলছে এই মুহূর্তে সদ্যোজাত কন্যা ভামিকাকে নিয়ে ব্যস্ত অনুষ্কা শর্মা। বিরাট কোহলির সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন তিনি। দীর্ঘদিনের সফর। কিন্তু ছবির কাজ নিশ্চিতভাবেই সম্পন্ন হবে। কিন্তু এ বছরের শেষের আগে কোনমতেই নয়।

অলরাউন্ডার ঝুলন গোস্বামী হয়ে ওঠা মোটেও সহজ কাজ নয়। অনুষ্কাকে তাই কঠোর মেহনত করতে হবে কিংবদন্তী ক্রিকেটার হয়ে ওয়ার ক্ষেত্রে। কাজেই ব্যাটিং-বোলিং, দুটোই অনুষ্কাকে করতে হবে বিশ্বাসযোগ্যভাবে। তাঁর ট্রেনিং শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলের কোচ প্রশান্ত শেট্টি এবং মহিলা ক্রিকেটার জেমাইমা রডরিক্সের বাবা ইভান রডরিক্সের অধীনে। এ ছাড়া স্বামী বিরাট কোহলি তো আছেনই ছোটখাটো ব্যাপারে সাহায্য করার জন্য। তবে এখনও এই ছবি নিয়ে ঝুলন বা অনুষ্কা কেউই কিছুই জানাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+