বিয়ের পর ফিল্ম সেট-এ ঢুকেই অনুষ্কা পেলেন এই 'সারপ্রাইজ গিফ্ট', কে দিলেন জানেন
গত একমাস ধরে কখনও ইতালি কখনও মুম্বই কখনও দিল্লি। এভাবেই কেটে গিয়েছে অনুষ্কা শর্মার একের পর এক দিন, সৌজন্যে তাঁর হাইপ্রোফাইল ডেস্টিনেশন ওয়োডিং।
গত একমাস ধরে কখনও ইতালি কখনও মুম্বই কখনও দিল্লি। এভাবেই কেটে গিয়েছে অনুষ্কা শর্মার একের পর এক দিন, সৌজন্যে তাঁর হাইপ্রোফাইল ডেস্টিনেশন ওয়োডিং। আর বিয়ের পর্ব চুকিয়েই বিরাট কোহলির সঙ্গে তিনি পাড়ি দিয়েছিলেন সাউথ আফ্রিকা সফরে। কিন্তু এবার ফিরে এসে সেই 'ব্যাক টু ওয়ার্ক', 'থোর বড়ি খাড়া'! তবে বিয়ের পর প্রথমবার ফিল্ম সেট-এ ঢুকেই গ্র্যান্ড ওয়েলকাম পেলেন অনুষ্কা।

কী উপহার পেলেন অনুষ্কা?
শাহরুখ খান অভিনীত 'জিরো'-এর সেটে ঢুকতেই অনুষ্কাকে উপহার দেওয়া হয়, ফুল। সঙ্গে ছিল বিরাটের সঙ্গে তাঁর বাঁধানো একটি ছবি। আর উপহার পেয়েই খুশিতে ডগমগ অনুষ্কা , তার ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। ধন্যবাদ জানান 'জিরো' ছবির গোটা টিমকে। উল্লেখ্য, ছবিতে অনুষ্কার কোস্টার শাহরুখও গোটা টিমের তরফে এসেছে এই উপহার।

সেই হাসি!
ফিল্মের সেট-এ ফিরেই সেই আগের মতো হাসি খুশিই এদিন দেখাল অনুষ্কাকে। আর অনুষ্কার এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

'জিরো'
১ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জিরো ছবির প্রথম টিজার। ছবির নামও সেদিনই ঘোষণা হয়। এই ছবিতে প্রথমবার বামনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

শাহরুখের সঙ্গে অনুষ্কার তৃতীয় ছবি
অনুষ্কার কেরিয়ার শুরু হয়েছিল শাহরুখ খানের বিপরীতে নায়িকার ভূমিকায়। ছবি ' রব নে বনা দি জোড়ি' দিয়ে শাহরুখের সঙ্গে বলিউডে পা রাখেন অনুষ্কা। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। পরবর্তী কালে আবারও ইশরাজ ব্যানারের আওতায় 'জব তক হ্যায় জান' ছবিতে দেখা যায় দু'জনকে। এবার আসছে তাঁদের একসঙ্গের ছবি 'জিরো'। এই ছবিতে অনুষ্কা-শাহরুখ ছাড়াও অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।












Click it and Unblock the Notifications