(ছবি) তিন খান তারকার সঙ্গে অনুষ্কা শর্মার দুরন্ত অফস্ক্রিন কেমিস্ট্রি!
অনুষ্কা সেইসমস্ত ভাগ্যবান অভিনেত্রীদের মধ্যে একজন যিনি বলিউডের তিন জনপ্রিয় খান তারকার সঙ্গে অভিনয় করেছেন। ফিল্ম কেরিয়ারের শুরুই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে। নিজের সাম্প্রতিক হিট ছবি পিকে-তে অভিনয় করেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে বলিউডের 'কুল ডুড' সলমন খানের সঙ্গে সুলতান ছবিতে।
কাজের সূত্রেই, শাহরুখ, সলমন এবং আমিরের সঙ্গে একটা দুর্দান্ত অফস্ক্রিন কেমিস্ট্রি তৈরি হয়েছে অনুষ্কার। আর তার কিছু প্রমাণ আছে আমাদের হাতেও। কিছু ছবি, যা দেখলে আপনিও সেই কেমিস্ট্রির কিছুটা আন্দাজ করতে পারবেন।

রব দে বনা দে জোড়ি ছবিতে শাহরুখ খানের বিপরীতে কাজ করে বলিউডে পথ চলা শুরু অনুষ্কার। এরপর বদমাশ কোম্পানি, ব্যান্ড বাজা বারাত, লেডিজ ভার্সেস রিকি বেহল, পাটিয়ালা হাউস প্রভৃতি ছবিতে অভিনয় করেন অনুষ্কা। যব তক হ্যায় জান ছবিতে ফের একবার শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যায় অনুষ্কাকে।
ক্রমশই বলিউডে নিজের পা শক্ত করতে থাকেন অনুষ্কা। এনএইচ১০, বম্বে ভেলভেট, পিকে-র মতো বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি। আমির খানের বিপরীতে পিকে ছবিতে সাবলীল অভিনয়ের পর সলমনের বিপরীতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে।












Click it and Unblock the Notifications