স্বচ্ছ ভারত অভিযানে কঙ্গনার পর এবার কোন অভিনেত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের বিজ্ঞাপনে দেখা যাবে অনুষ্কা শর্মাকে।

লক্ষ্মীর সাজে স্বচ্ছভারত অভিযানের বিজ্ঞাপনে কঙ্গনা রানাউতকে মনে আছে নিশ্চয়। তারপর স্বচ্ছভারত অভিযানের মুখ হন বলিউড-এর বিগ বি অমিতাভ বচ্চন। সেই বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়। আর এবার স্বচ্ছ ভারত অভিযানের বিজ্ঞাপনে দেখা যাবে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে।

জানা গিয়েছে ,অনুষ্কার জনপ্রিয়তার নিরিখেই তাঁকে এই প্রকল্পের মহিলা প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয়েছে । কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফেই অনুষ্কাকে এর জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানা যাচ্ছে ।

স্বচ্ছ ভারত অভিযানে কঙ্গনার পর এবার কোন অভিনেত্রী?

'অ্যায় দিল হ্যায় মুশকিল' ,'এনএইচ টেন', 'সুলতান'-এর মতো একের পর এক হিট ছবি তাঁর ভক্তদের উপহার দেওয়া পর, এই মুহুর্তে জনপ্রিয়তার তুঙ্গে অনুষ্কা। তাঁর মুখ থেকে স্বচ্ছ ভারত অভিযানের কথা শুনলে, ওই প্রকল্প আরও শিগগিরই দেশের সর্বত্র বাস্তবায়িত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রক ।

স্বচ্ছভারত অভিযানের মূল বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ায়ই আসল উদ্দেশ্য সরকারের। এই উদ্দেশ্য সফল করতে প্রয়োজন একটি পরিচিত মুখের। যিনি গ্রামের মানুষকেও তাঁর বার্তায় উদ্বুদ্ধ করতে পারবেন। অনুষ্কা যে সে কাজ করতে সফল হবেন তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+