চাকদহ এক্সপ্রেসের জন্য বিরাটের কাছ থেকে ব্যাটিং টিপস নিচ্ছেন অনুষ্কা শর্মা

চাকদহ এক্সপ্রেসের জন্য বিরাটের কাছ থেকে ব্যাটিং টিপস নিচ্ছেন অনুষ্কা শর্মা

এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, সচিন আ মিলিয়ন ড্রিমস, ৮৩, বা কৌন প্রবীণ তাম্বে, একের পর ক্রিকেটারদের নিয়ে বায়োপিক উপহার দিয়েছে বলিউড। আর তারমধ্যে সুপারহিটও হয়েছে একাধিক ছবি। কিন্তু ক্রিকেটারদের নিয়ে বায়োপিকে এবার জোরদার পাল্লা দিচ্ছে ভারতের জাতীয় মহিলা ক্রকেটারদের বায়োপিকও। এই তো সামনে এসেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'শাবাস মিঠু'র মুক্তির দিন। যেখানে তুলে ধরা হায়েছে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজের জীবন কাহিনি। আর এবার আসতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরও এক প্রাক্তন ক্যাপ্টেন, তথা দেশের মহিলা ক্রিকেটের অন্যতম সেরা আইকন বঙ্গসন্তান ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'।

'ঝুলন' বেশে অনুষ্কা

'ঝুলন' বেশে অনুষ্কা

আগামী বছর মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মা অভিনীত 'চাকদহ এক্সপ্রেস'। মহিলা ভারতীয় ক্রিকেটের অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। চাকদহ এক্সপ্রেসে অভিনয় করতে খুঁটিনাটি বিষয়ে তাকে সাহায্য করেছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মার নিজে জানিয়েছেন, ব্যাটিংয়ের ক্ষেত্রে বেশকিছু প্রয়োজনীয় টিপস্ তিনি নিয়েছেন বিরাটের কাছ থেকে।

অনুষ্কার 'বিরাট' কোচ

অনুষ্কার 'বিরাট' কোচ

এই ছবিটির জন্য অত্যন্ত পরিশ্রম করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। প্রখর গরমের মধ্যেও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। খেলার জন্য তিনি কিভাবে প্রশিক্ষণ নিচ্ছেন সব বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন বিষয়গুলি। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। তাই চাকদহ এক্সপ্রেসে ঝুলন গোস্বামীর চরিত্রকে সঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য স্ত্রীকে সাহায্য করছেন বিরাট।

 বিরাটের ব্যাটিং টিপস

বিরাটের ব্যাটিং টিপস

অনুষ্কা শর্মা নিজে জানিয়েছেন, অভিনয় করলেও খেলার বিষয়ে বিরাটের কাছ থেকে অনেক টিপস নিয়েছেন তিনি। বিশেষত, ব্যাটিং নিয়ে অনেককিছুই স্বামীর কাছ থেকে জেনেছেন তিনি। এখানেই শেষ নয়, খেলার বিষয়ে ধারণা স্পষ্ট করতে বেশ কিছু ভিডিও দেখিয়েছেন বিরাট। খেলার বিষয়ে শেখার ক্ষেত্রে নিজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। বিরাটের সঙ্গে সেই ভিডিও শেয়ার করতে পছন্দ করেন। কোচের কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন তাও জানিয়েছেন।

শক্তির পরীক্ষা

শক্তির পরীক্ষা

তিনি আরো বলেছেন, ক্রিকেট খেলতে গেলে কতটা মানসিক চাপ সহ্য করতে হয় তা এখন বুঝতে পারা যাচ্ছে। মানসিক জোরের পাশাপাশি শারীরিক শক্তির প্রয়োজন হয়। বিরাট অনেক সময় শুটিং ফ্লোরে এসে দেখা করেছেন অনুষ্কার সঙ্গে। অভিনয় জগতে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, আবার অনেক সময় খুব ঠান্ডা বা খুব গরম পরিবেশে শুটিং করতে হয়। এই সকল বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হতো। তবে এখন নাকি তাঁরা সবসময় ক্রিকেটের বিষয় নিয়ে কথা বলেন বলে জানিয়েছেন অনুষ্কা। ভারতীয় মহিলা ক্রিকেটের অধিনায়ক ঝুলন গোস্বামী জীবন নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। অনুষ্কা আগেই বলেছিলেন, এই ছবি মহিলা ক্রিকেট সম্পর্কে বিশ্বের চোখ খুলে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+