Anushka Sharma: দ্বিতীয় সন্তান হলে অভিনয় ছেড়ে দেবেন বলেছিলেন অনুষ্কা, সত্যিই কি তাই হবে এবার
দ্বিতীয় বার মা হতে চলেছেন বলি তারকা অনুষ্কা শর্মা। যদিও প্রকাশ্যে তাঁরা সেকথা জানননি। তবে এই নিয়ে বলি পাড়ায় জল্পনার শেষ নেই। গত এক বছরে একবারও প্রকাশ্যে তেমন দেখা যায়নি অনুষ্কাকে। কোনও নতুন প্রোজেক্টও করেননি তিনি।
তারপরেই জল্পনা শুরু হয়েছিল দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা। আহমেদাবাদে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচের সময় স্টেডিয়ামে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। ঢিলেঢালা পোশাকে হাজির হয়েছিলেন তিনি। ফটোগ্রাফারদের সামনে ধরা দিতে চাননি তাঁকে। কয়েকমাস আগে মুম্বইয়ে একটি মেটারনিটি ক্লিনিকের সামনে দেখা গিয়েছিল অনুষ্কাকে। তখন তিনি ছবি নিতে বারণ করেছিলেন। বলেছিলেন ভালো খবর শীঘ্রই শোনাবেন।

তারপর থেকে অনুষ্কার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু অভিনেত্রী কিছুতেই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে সোশ্যাল মিডিয়া অনুষ্কার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ইন্টারভিউতকে বলতে শোনা গিয়েছিল অনুষ্কা শর্মাকে যে তিনি বলেছিলেন দ্বিতীয় সন্তানের মা হলেই অভিনয় ছেড়ে দেবেন।
তাহলে কি তিনি যা বলেছিলেন সেটা সত্যি হতে চলেছে। কারণ সুই ধাগার পর আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। কয়েকটি ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি। আর বিরাট কোহলীর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া কোনও সিনেমা বা ওয়েব সিরিজে দেখা যাবে না তাঁকে।
করোনা কালে ২০২১ সালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তারপর থেকে আর কোনও সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। তবে চাকদা এক্সপ্রেসে নাকি তাঁকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে শ্যুটিংও শেষ করে ফেলেছেন অভিনেত্রী। তবে দ্বিতীয় সন্তানের পর সত্যিই যদি তিনি অভিনয় ছেডে় দেন তাই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications