আলিয়া নন, অনুষ্কা শর্মার সঙ্গে সবথেকে বেশি জমে তাঁর রসায়ন! দাবি রণবীর কাপুরের

আলিয়া নন, অনুষ্কা শর্মার সঙ্গে সবথেকে বেশি জমে তাঁর রসায়ন! দাবি রণবীর কাপুরের

এককালে গুজব রটেছিল যে তাঁরা নাকি একে অপরের সঙ্গে মাঝে মধ্যেই ডেটে জাচ্ছেন। কিন্তু সেই খবরকে নস্যাৎ করে ভারতীয় ক্রিকেট টিমের স্কিপার বিরাট কোহলির গলায় মালা দিয়েছিলেন তিনি। আর অপরজন প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে ডেট আর লিভইন করে অবশেষে চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভাটের সঙ্গে। কথা হচ্ছে অনুষ্কা শর্মা এবং রণবীর কাপুরের। আর এখন দুজনেই পাক্কা সংসারী হয়েও নাকি দুর্বল একে অপরের প্রতি! এমনকি আনুষ্কা ছাড়া নাকি আর কারও সঙ্গে অনস্ক্রিন রসায়ন অতটাও ভালো হয় না তাঁর, এমনই দাবি করে বসলেন রণবীর। আর এতেই শুরু হয়েছে মহাচর্চা।

 রণবীরের পছন্দের অভিনেত্রী

রণবীরের পছন্দের অভিনেত্রী

২০২২ সালেই বড় পর্দায় আসতে চলেছে বহু প্রতিক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়। আলিয়ার সঙ্গে কাজ করতে তাঁর ভালো লাগে। কিন্তু সহ অভিনেত্রী হিসেবে তাঁর পছন্দের অভিনেত্রী আলিয়া নন। রণবীর কাপুর নিজে জানিয়েছেন, তাঁর সবথেকে বেশি পছন্দের সহ অভিনেত্রী অনুষ্কা শর্মা। মুখ্য অভিনেত্রী হিসেবে অনুষ্কা শর্মার সঙ্গে কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে তাঁর। কাজ রাতে তাঁরা অনেক ক্রিয়েটিভভাবে কাজ করেন। অ্যায় দিল হ্যায় মুশকিল, সঞ্জু, বম্বে ভেলভেটে একসঙ্গে কিছু করতে দেখা গিয়েছে রণবীর ও অনুষ্কাকে।

'রব নে বানা দি জোড়ি'

'রব নে বানা দি জোড়ি'

বহু অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন রণবীর কাপুর। বহুমুখী প্রতিভাও রয়েছে। ভিন্ন রূপে ধরা দিয়েছেন ছবিতে। তাঁর অভিনীত সিনেমায় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সোনাম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা। আলিয়ার সঙ্গে ব্রহ্মাস্ত্রে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা। এর আগে আলিয়ার সঙ্গে তাঁকে জুটি বাঁধতে দেখা যায়নি।স্ত্রীয়ের সঙ্গে কাজ করতে পেরে খুশি হলেও সব থেকে বেশি কাজ করতে ভালো লাগার কথা আসলেই তিনি জানান, কো স্টার হিসেবে সর্বপ্রথম পছন্দ অনুষ্কা শর্মা। তিনি আরও জানান,আমরা সত্যিই ঘনিষ্ঠ বন্ধু এবং আমরা একে অপরকে অনেক বিরক্ত করি, খিদের সময় আমরা লড়াই চলে। তাঁরা একসঙ্গে অনেক বেশি সৃজনশীল কাজ করতে পারেন বলেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন দুজনেই।

 অনুষ্কা শর্মার বেস্ট ফ্রেন্ড

অনুষ্কা শর্মার বেস্ট ফ্রেন্ড

২০১৬ সালে এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মাকেও একই কথা বলতে শোনা গিয়েছিল রণবীরের সম্পর্কে। অ্যায় দিল হ্যায় মুশকিল এর কাজ চলাকালীন অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, রণবীরের সঙ্গে ভালো বন্ধুত্ব তো ছিলোই। কিন্তু এবার রণবীর তাঁর বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, দুজনের মধ্যেই কাজের বিষয় নিয়ে অনেক বোঝাপড়া রয়েছে। দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা বোলার ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' দিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন তিনি। শেষবার তাঁকে জিরো ছবিতে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+