Anuskha Sharma: 'চ্যাম্পিয়নস! কনগ্র্যাচুলেশনস', বিরাটেদের বিশ্বকাপ জয় নিয়ে কী লিখলেন অনু্ষ্কা

বিরাটদের ঐতিহাসিক বিশ্বকাপ জয়। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ১৭ বছর পর ফের টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আসছে ভারতে। এর আগে ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল।

এবার রোহিত-বিরাটদের হাত ধরে ভারতে আসছে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ। ভারতের এই জয়ে উচ্ছসিত গোটা দেশ। রাতেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইটের বন্যা বইতে শুরু করে দিয়েছে। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক নেতা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Anuskha Sharma

একেবারে টান টা ন উত্তেজনায় গতকাল ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জয় করেছে ভারতীয় ক্রিকেটদল। গোটা ট্যুর্নামেন্টে কোহলির পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনাই হয়েছে। কিন্তু ফাইনাল ম্যাচে কামাল দেখিয়েছেন বিরাট কোহলিই। এককথায় বলতে গেলে হারা ম্যাচ জিতিয়ে বের করে এনেছেন কোহলি।

ম্যাচ প্রায় হারতে বসেছিল টিম ইন্ডিয়া। কিন্তু বিরাটের ৫৯ বলে ৭৬ রান বাঁচিয়ে দিয়েছে। ২টি ছয় এবং ছয়টি চার মেরে ম্যাচ বের করে এনেছেন কোহলি। ম্যাচের সেরা পারফরমার নির্বাচিত হয়েছেন কোহলি। অনেক দিন পর কোহলির এই পারফরমেন্সে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা।

গত কয়েকটি ম্যাচেই বিরাটের পারফরমেন্স ভাল ছিল না। এই নিয়ে সমালোচনাতেও পড়তে হয়েছে তাঁকে। অনেকেই অভিযোগ করেছিলেন অনুষ্কার জন্য ক্রিকেটে মন দিতে পারছেন না কোহলি। দ্বিতীয় সন্তানের জন্মের সময় দীর্ঘদিন ক্রিকেট পিচ থেকে দূরে ছিলেন তিনি। ফেরার পরেও তেমন ভাল পারফরমেন্স দিতে পারছিলেন না কোহলি। এই নিয়ে সমাোচনাও শুরু হয়েছিল।

সমালোচকদের এক কথায় যোগ্য জবাব এই ম্যাচে দিয়েছেন বিরাট। বিরাটের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেটারের স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ায় বিরাটকে অভিনন্দন জানিয়ে অনুষ্কা লিখেছেন ' এবার এক গ্লাস স্বচ্ছ জল খাও'। তিনি আরও লিখেছেন, আমি এই মানুষটাকেই ভালবাসি। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এবং আমার জন্য এক ক্লাস স্পার্কলিং ওয়াটার নিয়ে এসো।'

২০১৮ সালের ডিসেম্বর মাসে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০২০ সালে করোনা কালে প্রথম সন্তানের জন্ম দেন অনুষ্কা। চলতি বছরেই তাঁদের দ্বিতীয় সন্তান হয়েছে।

অনুষ্কা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, টেলিভিশনের পর্দায় রোহিত-বিরাটদের কাঁদতে দেখে তাঁর মেয়ে ভামিকা উদ্বেগে পড়ে গিয়েছিল। তাঁকে বারবার বলে ওদের কাউকে জড়িয়ে ধরতে বলো ওরা কাঁদছে। মেয়ের উৎকণ্ঠা থামাতে ভামিকাকে জড়িয়ে ধরে অনুষ্কা বলেন, ওদের জড়িয়ে ধরবে ১.৫ কোটি মানুষ। তুমি চিন্তা করো না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+