আফগানিস্থানের সঙ্গে ম্যাচের আগেই বিরাটের কাছে পৌঁছলেন অনুষ্কা শর্মা
পাকিস্তানকে হারিয়ে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। পারফরমেন্সের দিক থেকেও আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে।
পাকিস্তানকে হারিয়ে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। পারফরমেন্সের দিক থেকেও আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে। ২২ জুন শনিবার আবার একটা বড় ম্যাচ খেলার কথা বিরাটদের। এবার প্রতিপক্ষ আফগানিস্থান। তার আগেই বিরাটের পাশে থাকতে লন্ডনে পৌঁছে গেলেন অনুষ্কা শর্মা। গত কয়েকটা ম্যাচে স্টেডিয়ামে স্বামীদের হয়ে গলা ফাটিয়েছেন সাক্ষী ধোনি, শিখর ধওয়নের স্ত্রী আয়েশা, রোহিত শর্মার স্ত্রী ঋতিকা।

এবার তাতে সামিল হতে চলেছেন অনুষ্কা শর্মাও। ভারত পাক হাইভোল্টেজ ম্যাচের আগে বিরাটের পাশে িছলেন না স্ত্রী অনুষ্কা। দূর থেকেই উৎসাহ দিয়েছেন। বিরাটের সাফল্যের আনন্দে সামিল হতে এবার লন্ডনে পৌঁছলেন অভিনেত্রী।
ফুরফুরে মজাজে বিরাটের হাত ধরে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অনুষ্কাকে। পাপারাৎজিদের ক্যামেরায ধরা পড়েছে তাঁদের ছবি।
মনে করা হচ্ছে আফগানিস্থানের সঙ্গে ম্যাচে এবার মাঠে দেখা যাবে অনুষ্কাকে। কিন্তু নিশ্চিত করে এখনই কিছু বল যাচ্ছে না এখনই। এমনও হতে পারে বিরাটের সঙ্গে সময কাটিেয় ম্যাচের আগেই ফিরে যােবন অনুষ্কা।
বিসিিসআইয়ের নিয়ম অনুযায়ী ওয়ার্ল্ডকাপ চলা কালীন ১৫ দিনের বেশি ক্রিকেটারের স্ত্রীরা থাকতে পারবেন না।












Click it and Unblock the Notifications