Anushka Sharma: আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যখন মশগুল বলিউড, লন্ডনে বিরাটকে নিয়ে কীর্তণের আসরে অনুষ্কা

আম্বানিদের বিয়ে নিয়ে গোটা দেশে রীতিমতো উৎসব চলছে। প্রতিদিনই সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল আম্বানিদের বিয়ের ছবি। বলিউড-হলিউড-ক্রিকেট তারকারা সকলেই প্রায় ১০ দিন ধরে প্রতিদিন আম্বানিদের বাড়িতে অতিথি হয়ে গিয়েছেন।

কিন্তু এই ভিড়ে দেখা যায়নি অনুষ্ঠা শর্মা বা বিরাট কোহলি কাউকেই। দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই বেশিরভাগ সময় লন্ডনেই রয়েছেন অনুষ্কা শর্মা। সেখানেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারপর থেক অ্নুষ্কা শর্মা লন্ডনেই রয়েছেন। মাঝে একবার ভারতে এসেছিলেন তিনি। তবে আবার লন্ডনেই উড়ে গিয়েছেন অনুষ্কা।

Anushka-virat

টি-২০ ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতেও যাননি অনুষ্কা শর্মা। জয়ের পর ভিডিও কলে অনুষ্কার সঙ্গে কথা বলেছিলেন। সেখান থেকে কাপ নিয়ে দেশে ফিরে সঙ্গে সঙ্গে লন্ডনে উড়ে গিয়েছেন বিরাট কোহলি। ধোনি থেকে রোহিত শর্মা প্রায় সব ক্রিকেটারকেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। কিন্তু বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে দেখা যায়নি।

গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে বিরাটকে নিয়ে অনুষ্কা শর্মা শ্রীকৃষ্ণ কীর্তণ শুনতে গিয়েছেন লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে। সেখানে শ্রীকৃষ্ণ দাসের কীর্তণ শুনেছেন তাঁরা। সম্প্রতি শোনা যাচ্ছিল ভারত ছেড়ে পাকাপাকি ভাবে লন্ডনেই বসবাস শুরু করেছেন অনুষ্কা শর্মা। যদিও সেকথা নিয়ে তাঁরা কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

এমনিতেই বৃন্দাবনে দীক্ষা নিয়েছেন বিরাট অনুষ্কা। মাঝে মধ্যেই তাঁদের ধর্মীয় স্থানে যেতে দেখা গিয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের পর ভারতে খুব একটা বেশি দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। এখন কোনও ছবিও তিনি করছেন না। অভিনয় ছেড়ে দিয়েছেন কিনা তা নিয়ে কোনও কথাও বলেননি তিনি। তবে বলিউডের অন্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না অনুষ্কাকে। বলিউডে তাঁর বিশেষ বন্ধুও নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+