Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন কি বলিউডের এই অভিনেতা–অভিনেত্রীরা আমিষ ছেড়ে নিরামিষ খাবার খাচ্ছেন

জানেন কি বলিউডের এই অভিনেতা–অভিনেত্রীরা আমিষ ছেড়ে নিরামিষ খাবার খাচ্ছেন

বুধবার আচমকাই বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার ঘোষণা করেন যে তিনি আমিষ ছেড়ে নিরামিষ খাওয়া–দাওয়া করবেন। ভূমি জানান যে তিনি গত ৬ মাস ধরে আমিষ খাচ্ছেন না এবং সেটাই তিনি চালিয়ে যাবেন। এটা হওয়ার অন্যতম কারণ হল তিনি নিজে একজন পরিবেশ যোদ্ধা এবং এই কাজ করার সময় তিনি অনেক কিছু ইখেছেন যেখান থেকে তাঁর মনে হয়েছে মাছ–মাংস খাওয়ার কোনও প্রয়োজন নেই। তবে ভূমির আগে অনেক বলিউড তারকারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আলিয়া ভাট, জেনেলিয়া, রীতেশ দেশমুখ, রিচা চাড্ডা সহ অনেকেই নিরামিষ খাওয়ার অভ্যাস করে ফেলেছেন। দেখে নেওয়া যাক নিরামিষ খাদ্যের তালিকায় কাদের কাদের নাম রয়েছে।

আলিয়া ভাট

আলিয়া ভাট

আলিয়া আগেই জানিয়েছিলেন যে তিনি সুস্থ থাকার জন্য নিরামিষ খাবার খাবেন। আলিয়া এ প্রসঙ্গে বলেন, '‌আমি অবশ্যই মাংস থেকে দূরে থাকছি এবং আমি আমার নতুন ডায়েট উপভোগ করতে শুরু করেছি। আমি কোনও ভাবেই নিরামিষ আহারের ভক্ত ছিলাম না। এখন পর্যন্ত আমি নিরামিষ রয়েছি এবং আমি আশা করছি এটি দীর্ঘস্থায়ী হবে।'‌

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

২০১৮ সালে অনুষ্কা শর্মা ঘোষণা করেন যে তিনি নিরামিষ খাবেন। তিনি বলেন, '‌নিরামিশাষী হয়ে যাওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি বেশি করে শক্তি পাচ্ছি, আমি আরও সুস্থ বোধ করছি এবং আমার খাওয়ার জন্য কোনও প্রাণীকে ভুক্তভোগী হতে হবে না জেনে আমি খুব খুশি।'‌

ভূমি পেডনেকার

ভূমি পেডনেকার

জলবায়ু যোদ্ধা হওয়ার কারণে, ভূমি পেডনেকার নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি বিবৃতিতে তিনি বলেন, '‌বহু বছর ধরে আমার নিরামিষ খাবারে যাওয়ার ইচ্ছা ছিল তবে পুরনো অভ্যাস ভেঙে ফেলা সবচেয়ে কঠিন কাজ। জলবায়ু যোদ্ধাদের সঙ্গে আমার সফর আমাকে অনেক কিছু শিখিয়েছিল এবং আমি আর মাংস খাওয়ার মতো ইচ্ছা অনুভব করি না I'‌

 জেনেলিয়া ডি’‌সুজা

জেনেলিয়া ডি’‌সুজা

মাংস খাওয়া ছেড়ে দেওয়ার পর জেনেলিয়া বলেছিলেন, '‌দু'‌বছর আগেই নিরামিষ খাবার খাওয়া আমি আমার পছন্দেই বেছে নিয়েছি। আমি খুব সৎভাবে বলতে পারি এটা খুবই কঠিন কাজ কিন্তু আমি এটা করার দৃঢ় সংকল্প নিয়েছিলাম। আমার সফরকালীন আমি গাছেদের সৌন্দর্য দেখেছি, বিভিন্ন রং দেখেছি। আমি মনে করি গুরুত্বপূর্ণ হল প্রাণীদের ওপর কম নিষ্ঠুর হওয়া।'‌

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

উৎসাহী পশু প্রেমিক, জ্যাকলিন ফার্নান্ডেজ মাংস ছেড়ে দিয়ে নিরামিষ ডায়েটে স্বাস্থ্যকর জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বহু বছর ধরে মাংস এবং ডেয়ারি ফ্রি ডায়েটে রয়েছেন।

 রিচা চাড্ডা

রিচা চাড্ডা

২০১৪ সাল থেকে এই অভিনেত্রী নিরামিষ খাবার খাচ্ছেন কারণ তিনি নিরামিষ খাবার খেয়ে অনেক বেশি সুস্থ বোধ করেন।

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ সম্প্রতি তিনি তাঁর অঙ্গদান করেছেন, তিনি নিরামিষ খাবার খেতে শুরু করে দিয়েছেন। অভিনেতা বলেন, '‌আমি আমিষ খাবার, কালো কফি ও মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আমি আমার শরীরকে সুস্থ রাখতে চাই। কারণ যখন আমার সময় আসবে অঙ্গদান করার তখন যাতে লোকে বলতে পারে যেতে যেতেও সুস্থ অঙ্গ ছেড়ে দিয়ে গিয়েছে।'‌

 শাহিদ কাপুর

শাহিদ কাপুর

ব্রায়ান হাইনসের লাইফ ইজ ফেয়ার বইটি পরার পরে, শহিদ কাপুর তাঁর জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছেন এবং খাঁটি নিরামিশাষি হয়ে ওঠেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে এটি কঠোরভাবে অনুসরণ করে চলেছেন।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

২০১২ সালে শ্রদ্ধা কাপুর নিরামিশাষিতে পরিণত হন এবং একই কথা বলতে গিয়ে তিনি বলেন, '‌আমি মনে করি আমি একজন স্মার্ট ইটার। আমি খাবার পছন্দ করি, তাই আমি যা পছন্দ করি তা আমি খাই। আমি বড়া পাওকে ভালোবাসি তাই আমি এটি খাই তবে আমি শরীরচর্চাও করি। না হলে রাতে আমি শুধু স্যুপ খাই তবে আমি আমার খাবার সম্পর্কে খুব বেশি বাধা দিতে পারি না কারণ এটি আমার আনন্দের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।'‌

 সোনম কাপুর

সোনম কাপুর

বহুবছর ধরে সোনম কাপুরও নিরামিষ খাবার খাচ্ছেন তবে এ বছর তিনি নিজেকে ভেগান বলে ঘোষণা করেন। সেই কারণে তিনি কোনও দুগ্ধজাত খাবারও খান না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+