‘অ্যায়ে কোহলি চৌকা মার না’, বিরাটকে উদ্দীপিত করতে ইনস্টাতে ভিডিও শেয়ার অনুষ্কার
‘অ্যায়ে কোহলি চৌকা মার না’, বিরাটকে উদ্দীপিত করতে ইনস্টাতে ভিডিও শেয়ার অনুষ্কার
দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই সময় ক্রিকেট পিচ ছেড়ে বাড়িতেই স্ত্রী অনুষ্কার সঙ্গে কোয়ারান্টাইন সময় কাটাচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁদের বোকা বোকা ক্রিয়াকলাপের সঙ্গে মিষ্টি–মধুর প্রেম সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নেটিজেনদের মন জয় করে। কখনও বিরুষ্কাকে দেখা যায় পরিবারের সঙ্গে সময় কাটাতে আবার কখনও বা বিরাটের চুল কাটতে দেখা যায় অনুষ্কাকে, তার সঙ্গে কিছু সেলফি। তাঁদের এই কার্যকলাপ প্রমাণ করে যে প্রিয়জন সঙ্গে থাকলে এই কঠিন সময়টাও সহজেই কাটানো যায়।

মঙ্গলবার সেরকমই একটি মজাদার ভিডিও অনুষ্কা তাঁর স্বামী বিরাটকে নিয়ে শেয়ার করেছেম ইনস্টাগ্রামে। যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন। অনুষ্কাকে এই ভিডিওতে বিরাটকে সম্বোধন করে বলেন, 'অ্যায়ে কোহলি চৌকা মার না’, আসলে অনুষ্কার মনে হয়েছে বিরাট এই লকডাউনের সময় তাঁর প্রিয় খেলা ক্রিকেট ও মাঠকে খুব মিস করছেন। তাই তাঁর জন্যই এই বিশেষ ভিডিও। অনুষ্কা তাঁর এই মজার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, 'আমার মনে হল বিরাটের হয়ত মাঠের কথা মনে পড়ছে। এর সঙ্গে তার লক্ষ লক্ষ ভক্ত যারা তাকে খুব ভালোবাসে, বিরাট হয়ত বিশেষ কোনও ফ্যানের কথাও ভাবছে। তাই আমি বাড়িতে বসেই সেই অভিজ্ঞতা তাকে দিলাম।’
বিরাট–অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কিছুদিন আগে তাঁরা মনোপলি খেলা খেলছেন এমন একটি পোস্ট দেন, যেখানে বিরট জিতে যায়। ছবি নিয়ে তা পোস্ট করে অনুষ্কা লেখেন, 'বাড়িতে থেকে আপনার জীবনের প্রিয় মানুষদের যত্ন নিন এবং এই মুহূর্তগুলোকে চিরস্মরণীয় করে তুলুন। হাসুন, হাসান, শেয়ার করুন, যত্ন নিন, ভুল–বিভ্রান্তি দূর করুন, দুরত্ব কমিয়ে দৃঢ় বন্ধন গড়ে তুলুন, আপনাদের জীবন ও স্বপ্ন নিয়ে আলোচনা করুন এবং সুন্দর আগামীর জন্য প্রার্থনা করুন।’












Click it and Unblock the Notifications