Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) মিহির-তুলসী থেকে রাম কাপুর-প্রিয়া কাপুর, যে অনস্ক্রিন জুটিকে ফের ছোটপর্দায় দেখতে চায় দর্শক!

বলিউডের মতো টেলিভিশন দুনিয়াতেও বহু অনস্ক্রিন হিট জুটি রয়েছে, যাঁরা দর্শকের মন দয় করে নিয়েছেন অনায়াসে। তাদের অনস্ক্রিন প্রেম-কেমিস্ট্রি, রাগ-অভিমান বা তুতু-ম্যায় দর্শকদদের মনে এখনও জায়গা করে রেখেছে।

এদের অনেকে অভিনয় জগত থেকে বিদায় নিয়েছেন, অনেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ আবার অভিনয় করছেন কিন্তু নিজের পুরনো চরিত্রের অস্তিত্ব থেকে বেরতে পারছেন না। টেলিভিশনের একসময়ের সবচেয়ে হিট জুটি ছিলেন কিউকি সাঁস ভি কভি বহু থি... ধারাবাহিকের মিহির ও তুলসী। মিহিরের ভূমিকায় অমর উপাধ্যায়, রণিত রায়কে দেখা গেলেও তুলসী কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্মৃতি ইরানিই ছিলেন।

স্মৃতি ইরানি এখন কেন্দ্রীয় মন্ত্রী। অমর উপাধ্যায়ও সেভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। কিন্তু এই হিট জুটিকে এখনও পর্দায় মিস করেন দর্শকরা। এমন আরও কত জুটি রয়েছে যাদের আবার ছোটপর্দায় দেখার আশায় রয়েছেন দর্শকরা।

আসুন একঝলকে দেখা নেওয়া যাক টেলিভিশনের একদা হিট অনস্ক্রিন জুটিকে।

কিউ কি সাঁস ভি কভি বহু থি

কিউ কি সাঁস ভি কভি বহু থি

মিহির বিরানি-তুলসী বিরানি : মিহিরের চরিত্রে অভিনয় করেছিলেন অমর উপাধ্যায়। পরে অবশ্য অভিনয় করেছেন রণিত রায়। তুলসীর চরিত্রে অভিনয় করেছেন স্মৃতি ইরানি। দুই মিহিরের সঙ্গেই তুলসীর জুটি হিট হয়েছিল।

কাহানি ঘর ঘর কি

কাহানি ঘর ঘর কি

ওম-পার্বতী : ওমের চরিত্রে অভিনয় করেছেন কিরণ কমারকার এবং পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন সাক্ষ্মী তনোয়ার।

কসৌটি জিন্দেগি কি

কসৌটি জিন্দেগি কি

অনুরাগ-প্রেরণা : অনুরাগ বসুর চরিত্রে অভিনয় করেছিলেন সিজান খান এবং প্রেরণার চরিত্রে অভিনয় করেছেন শ্বেতা তিওয়ারি।

কহি তো হোগা

কহি তো হোগা

সুজল-কশিশ: সুজল গড়েওয়ালের চরিত্রে অভিনয় করেছেন রাজীব খাণ্ডেলওয়াল এবং কশিশের চরিত্রে অভিনয় করেছিলেন আমনা শরিফ।

ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়

ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়

অঙ্গদ-কৃপা: রকস্টার অঙ্গদের চরিত্রে অভিনয় করেছিলেন ইকবাল থান এবং কৃপার চরিত্রে অভিনয় করেছিলেন নেহা বাম্ব।

সঞ্জীবনী

সঞ্জীবনী

ডাঃ রাহুল মেহরা-ডাঃ জুহি সিং : রাহুলের চরিত্রে অভিনয় করেছিলেন মিহির মিশ্র এবং জুহির চরিত্রে অভিনয় করেছিলেন গুরদীপ কোহলি।

দিল মিল গ্যায়ে

দিল মিল গ্যায়ে

ডাঃ আরমান-ডাঃ ঋধিমা : আরমানের চরিত্রে অভিনয় করেছেন করণ সিং গ্রোভার। ঋধিমার চরিত্রে প্রথমে অভিনয় করেছিলেন শিল্পা আনন্দ পরে জেনিফার উইংগেট। করণ ও জেনিফার দুজনে বাস্তবেও দম্পতি ছিলেন। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়েছে।

পবিত্র রিস্তা

পবিত্র রিস্তা

মানব-অর্চনা : মানবের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অর্চনার চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা লোখণ্ডে। এই ধারাবাহিকের পরে এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে বাস্তবেই ভালবাসা গড়ে ওঠে। সুশান্ত বলিউডে নাম কামালেও এখনও দুজনের সম্পর্ক একই রয়েছে।

বড়ে আচ্ছে লাগতে হ্যায়

বড়ে আচ্ছে লাগতে হ্যায়

রাম কাপুর ও প্রিয়া কাপুর : রাম কাপুরের নাম ভূমিকায় অভিনয় করেছেন রাম কাপুর এবং প্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন সাক্ষ্মী তনোয়ার।

পুনর্বিবাহ

পুনর্বিবাহ

যশ সুরজ প্রতাপ সিন্ধিয়া-আরতি যশ সিন্ধিয়া : যশের চরিত্রে অভিনয় করেছেন গুরমীত চৌধুরি এবং আরতির চরিত্রে অভিনয় করেছেন ক্রতিকা সেনগার।

মধুবালা : এক ইশক এক জুনুন

মধুবালা : এক ইশক এক জুনুন

মধুবালা-ঋষভ কুন্দ্রা : মধুবালার চরিত্রে অভিনয় করেছেন দৃষ্টি ধামি, ঋষভ কুন্দ্রা তথা আর কে-র ভূমিকায় অভিনয় করেছেন ভিভিয়ান।

মেরি আশিকি তুম সে হি

মেরি আশিকি তুম সে হি

ঈশানী-রণবীর : ঈশানীর চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মাদান এবং রণবীরের চরিত্রে অভিনয় করেছেন শক্তি অড়োরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+