'আস্তে আস্তে উনি কাছে আসছিলেন..' বিস্ফোরক পায়েল, অনুরাগের বার্তার পরই মুখ খুললেন অভিনেত্রী
'আস্তে আস্তে উনি কাছে আসছিলেন..' বিস্ফোরক পায়েল, অনুরাগের বার্তার পরই মুখ খুললেন অভিনেত্রী
'আমাকে চুপ করাতে একজন মহিলাকে মিথ্যায় শামিল করা হল', এই বক্তব্য ছিল শনিবার গভীর রাতে অনুরাগ কশ্যপের টুইটে। তারপর দিনের আলো ফুটতেই এদিন অনুরাগের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মামলায় অভিযোগকারিনী অভিনেত্রী পায়েল ঘোষ মুখ খোলেন।

অনুরাগ কী বলেছিলেন?
অনুরাগ কশ্যপ টুইটে লেখেন, ' দারুন ব্যাপার এটাই যে, আমাকে চুপ করানোর জন্য এত সময় লেগে গেল। সেটাও না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করাতে এত মিথ্যা বলতে হচ্ছিল যে , একজন মহিলার হয়ে অন্য এক মহিলাকে মিথ্যায় জড়ানো হল। ম্যাডাম.. একটু শালীনতা বজায় রাখুন।..' এই বক্তব্য ছিল পরিচালক অনুরাগ কশ্যপের।

এরপর অনুরাগ কী বলেন?
এরপর অনুরাগ কশ্যপ লেখেন, ' আমি শুধু এই টুকুই বলব যে , যা যা অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন। আমাকে কালিপামলিপ্ত করতে আমার কলাকুশলী , বচ্চন পরিবারকে টেনে আনাটা মোটেও বুদ্ধির কাজ নয়। '

মুখ খোলেন পায়েল ঘোষ
এদিকে, অনুরাগের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগকারিনী পায়েল ঘোষ এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, 'বম্বে ভেলভেট' শ্যুটিংয়ের সময় এমন ঘটনা ঘটে যায়। প্রথম মিটিংটি ইতিবাচক ছিল। কিন্তু সমস্যা দ্বিতীয় মিটিং থেকে শুরু হয়েছিল বলে দাবি করেন পায়েল।

' আমাকে একটি ঘরে নিয়ে গিয়ে... '
পায়েল জানান, ' দ্বিতীয় মিটিং এ আমাকে একটি ঘরে নিয়ে যান অনুরাগ, তারপর আস্তে আস্তে নিজের পোশাক খুলতে শুরু করেন তিনি। আমাকে জোর করার চেষ্টা করেন। আমি জানাই ওঁকে যে আমি খুব একটা স্বস্তি বোধ করছি না। তখন উনি বলেন, সবাই এসব বলে থাকে। আস্তে আস্তে তিনি আমার কাছে আসেন।... '

বিস্ফোরক পায়েল!
এরপর পায়েল জানান, অনুরাগ কাছে আসতেই তিনি নিজের অস্বস্তির কথা বলতে থাকেন। পায়েলের দাবি, তারপরই অনুরাগ বলেন, 'ঠিক আছে, পরে যখন তুমি আসবে তখন তৈরি হয়ে এস।' তারপরই বাড়ি ছেড়ে পায়েল চলে যান বলে দাবি করা হয়েছে। পায়েলের দাবি এরপর অনুরাগ তাঁকে বহুবার মেসেজ করলেও, তিনি প্রত্যুত্তর দেননি। পায়েলের দাবি ২০১৪ সালে ঘটে যাওয়া এই ঘটনার কোনও প্রমাণ তাঁর কাছে নেই।












Click it and Unblock the Notifications