সোনিয়া-মনমোহন বৈঠকের এমন ভিডিও দেখেছেন! ভিডিও ঘিরে সেনসেশন ইন্টারনেটে

একটা ছোট্ট কাঠের টুলে রাখা রয়েছে চা-বিস্কিট। আর সেই চা চক্রে বসেছেন মনমোহন সিং আর সোনিয়া গান্ধী। দু'জনের মুখের সামনে দিয়ে ঘোরাফেরা করছেন বহু লোক।

একটা ছোট্ট কাঠের টুলে রাখা রয়েছে চা-বিস্কিট। আর সেই চা চক্রে বসেছেন মনমোহন সিং আর সোনিয়া গান্ধী। দু'জনের মুখের সামনে দিয়ে ঘোরাফেরা করছেন বহু লোক। এমন আজব ছি অনেককেই অবাক করবে!

সোনিয়া-মনমোহন বৈঠকের এমন ভিডিও দেখেছেন! ভিডিও ঘিরে সেনসেশন ইন্টারনেটে


রহস্যের পর্দা ভেদ করে জানিয়ে রাখা ভাল, এমন দৃশ্য ধরা পড়েছে 'দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবির সেট-এ। এদিন ছিল ছবির শেষ শ্যুটিং এর দিন। আর সেট-এ কী পরিস্থিতি ছিল তা ভিডিও-তে ফুটে উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভূমিকায় ছবিতে অভিনয় করছেন অনুপম খের। ছবিতে মনমোহন-সনিয়া গান্ধীর বৈঠকের একটি দৃশ্যের শ্যুটিং এর এমন ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের।

সঞ্জয় বরুয়ার বই 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' বইটি অবলম্বনে তৈরি হয়েছে এই ফিল্ম। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত মনমোহন সিং মসনদে থাকা অবস্থায়, তাঁর জীবন কোন পথে আবর্তিত হয়েছে , তা নিয়েই এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+