জীবন–মৃত্যু নিয়ে নিজের সঙ্গেই কথা বলছেন অনুপম খের, দেখুন ভিডিও
পরপর দুই নক্ষত্রপতন বলিউডে। ঋষি কাপুর ও ইরফান খান। দু’জনেই ক্যান্সারের রোগী ছিলেন, তাঁদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। তবে তাঁদের মৃত্যু মানুষকে ভাবতে বাধ্য করেছে যে জীবন খুবই অনিশ্চিত। একই নৌকায় চড়ে বসেছেন অভিনেতা অনুপম খেরও। যিনি প্রয়াত দুই অভিনেতার বিষয়ে চিন্তা তরা থামাতেই পারছেন না এবং টুইটারে নতুন একটি ভিডিও টক সেশন শুরু করেছেন অভিনেতা। যার নাম 'হোয়েন বিট্টু মিটস অনুপম’।

৬৫ বছরের অভিনেতাকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে এই ভিডিওতে। এই ভিডিওতে দুই অনুপম খের কথা বলবেন জীবন, মৃত্যু ও দেহ থেকে বেড়িয়ে যাওয়া আত্মা নিয়ে। এই ভিডিওতে হৃদয়গ্রাহী অনুপমকে দেখানো হয়েছে যিনি ঋষির সঙ্গে তাঁর মুহূর্তগুলি নিয়ে কথা বলছেন এবং বিট্টু তাকে সান্ত্বনা দিচ্ছে। ইরফান সম্পর্কে বলতে গিয়ে অনুপম জানিয়েছেন যে তিনি দারুণ অভিনেতা ছিলেন। এই ভিডিওর লিঙ্ক টুইটারে শেয়ার করে অনুপম লিখেছেন, 'কখনও কখনও দুঃখময় জীবন, আসল জীবনের পরিবর্তে উদযাপন করা যেতে পারে।’
“Sometimes it is only the Celebration of Life that may replace the Sadness of Life.” Here is how #Bittu & #Anupam would like to remember dear friends #Irrfan & #ChintuJi. For full version pls watch it on my Instagram page or on YouTube link here!🙏😍 https://t.co/FtVxm8fYOI pic.twitter.com/ExviIb8dmE
— Anupam Kher (@AnupamPKher) May 1, 2020
ভিডিওর শেষে বিট্টুকে দেখা যায় অনুপমকে বোঝাতে যে এই দুই অভিনেতার অভিনয়কে ও তাঁদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলিকে মনে রাখা দরকার ও শোকপ্রকাশ করা উচিত নয়। অনুপম বলেন, 'তাঁদের জীবনকে উদযাপন করি এবং ভক্তদের জীবনে তাঁদের অবদান কি তা সকলকে মনে করিয়ে দিই।’
ইরফানের প্রয়াণের পর অনুপম খের ভিডিও শেয়ার করে লেখেন, 'একজন প্রিয় বন্ধু, একজন সেরা অভিনেতা এবং একজন দুর্দান্ত মানুষ মারা যাওয়ার খবরের চেয়ে হৃদয় বিদারক ও করুণ আর কিছুই হতে পারে না। দুঃখের দিন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ ঋষি কাপুর মারা যাওয়ার পর তিনি একটি পুরনো ভিডিও শেয়ার করে লেখেন, 'ঋষি কাপুরের চেয়ে দারুণ মানুষ, অকপট, জোরে জোরে ঢেঁকুর তোলা, এক শিশুর মতোই প্রশ্ন করার মতো ব্যক্তি আমি কখনও দেখিনি। ভগবান ঋষি কাপুরকে বানিয়ে তাঁর ছাঁচ ভেঙে দিয়েছিলেন। দুঃখ এতটাই গভীর যে চোখের জলও বেড়োচ্ছে না।’
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications