বিগ বস–১৩ বড় চমক, সলমন খানের সঙ্গে সঞ্চালনায় অনুপ জালোটা

একের পর এক চমক তৈরি হচ্ছে বিগ বস -১৩ কে ঘিরে। শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছে প্রতিযোগীদের তালিকা।

একের পর এক চমক তৈরি হচ্ছে বিগ বস -১৩ কে ঘিরে। শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছে প্রতিযোগীদের তালিকা। তাই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই রেশ কাটতে না কাটতেই আরও বড় চমক এসে হাজির। শোনা যাচ্ছে বিগ বস-১৩ য় এবার সলমন খানের সঙ্গে একই মঞ্চে সঞ্চালনা করবেন গজল গায়ক অনুপ জালোটা।

বিগ বস–১৩ বড় চমক, সলমন খানের সঙ্গে সঞ্চালনায় অনুপ জালোটা

বিগ বস-১২র প্রতিযোগী ছিলেন তিনি। জসলিনের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন এই বিগ বসের মঞ্চেই। সেই বিগবস হাউসে থাকতেই সম্পর্ক ভাঙে তাঁদের। বিগ বস হাউস থেকে বেরিয়ে আবার জগল গায়ক জানিয়েছিলেন, জসলিনকে প্রচারে এনে দিতেই তাঁর সঙ্গে সম্পর্কের কথা বলেছিলেন তিনি। আদতেও সেরকম কোনও সম্পর্ক তাঁদের নেই। কিন্তু অনুপ জালোটার সেকথা শোনার তখন ফুরসত ছিল না কারোরই। ততক্ষণে তাঁদের সম্পর্ক নিয়ে কাঁটা ছেঁড়া শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই চমক বজায় রাখতেই বিগ বস হাউসে সলমনের সঙ্গে সঞ্চালনার জন্য অনুপ জালোটাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে তিনি রাজি হয়ে যান। এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন গজল গায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+