'জসলিনের সঙ্গে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক নেই', বিগবস থেকে বেরিয়ে বোমা ফাটালেন অনুপ
'বিগবস ১২' থেকে বেরিয়ে গিয়ে সঙ্গী জসলিন মাথারুকে নিয়ে কার্যত বোমা ফাটালেন ভজয় সম্রাট অনুপ জলোটা। উল্লেখ্য, বিগবস ১২ এ প্রবেশের সময় জসলিন ও অনুপ দু'জনেই জানান তাঁর একে অপরের সঙ্গে সম্পর্কে লিপ্ত।
'বিগবস ১২' থেকে বেরিয়ে গিয়ে সঙ্গী জসলিন মাথারুকে নিয়ে কার্যত বোমা ফাটালেন ভজয় সম্রাট অনুপ জলোটা। উল্লেখ্য, বিগবস ১২ এ প্রবেশের সময় জসলিন ও অনুপ দু'জনেই জানান তাঁর একে অপরের সঙ্গে সম্পর্কে লিপ্ত। কিন্তু ,এই সপ্তাহে অনুপ বিগবস ১২ থেকে বেরিয়ে যাওয়ার পর এই সম্পর্ক নিয়ে ফের মুখ খোলেন।

৬৫ বছরের অনুপের সঙ্গে ২৮ বছরের জসলিনের সম্পর্ক ঘিরে বহুদিন ধরেই একাধিক তথ্য উঠে আসে । তবে বিগবস ১২ ছেড়ে যাওয়ার সময় অনুপ জানান, 'আমাদের সম্পর্ক বোঝার ক্ষমতা নেই মানুষের। আমাদের কোনও প্রেমকাহিনি নেই। আমাদের মধ্যে একটা সঙ্গীতের সম্পর্ক ছিল। ও আমার ছাত্রী আর আমি ওর শিক্ষক। আমি গান শিখতে ওকে সাহায্য করেছি মাত্র। ' পাশাপাশি অনুপ বলেন, 'আমাদের মধ্যে কোনও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নেই, আমরা এমনিও কোনও রোম্যান্টিক বা শারীরিক সম্পর্ক নেই।'
অনুপ জানান, জসলিনের বাবা তাঁর অনেক দিনের বন্ধু বলে জানান অনুপ জলোটা। অনুপ বলেন, তিনি ও জসিল খুব কম সময়েই একে অপরের সঙ্গে দেখা করেছেন। এমনকি জসলিনের সঙ্গে অনুপের পরিবারের কারোরও যোগাযোগ হয়নি বলে জানান অনুপ।












Click it and Unblock the Notifications