যৌন হেনস্থার অভিযোগ ঘিরে এই চরম পদক্ষেপ নিলেন অনু মালিক
শ্বেতা পণ্ডিত থেকে সোনা মহাপাত্রের মতো বলিউডের একের পর এক সঙ্গীতশিল্পী যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সুরকার অনু মালিকের বিরুদ্ধে।
শ্বেতা পণ্ডিত থেকে সোনা মহাপাত্রের মতো বলিউডের একের পর এক সঙ্গীতশিল্পী যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সুরকার অনু মালিকের বিরুদ্ধে। আর সেই অভিযোগের দায়ে 'ইন্ডিয়ান আইডল' এর মতো জনপ্রিয় শোয়ের বিচারকের আসন থেকে নিজেকে সরিয়ে নিলেন অনু মালিক।

২০০৪ সাল থেকে ইন্ডিয়ান আইডল -এ বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে অনু মালিককে। এবার সেই আসন নিজে থেকেই ছেড়ে বেরিয়ে গেলেন এই নামী বলিউড সঙ্গীত পরিচালক। তিনি জানিয়েছেন, হেনস্থার ঘটনার জেরে তিনি নিজের কাজে মন দিতে পারছেন না। তাই ইন্ডিয়ান আইডল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অনু মালিক।
ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সোনি এন্টারটেমন্ট টেলিভিশনও। উল্লেখ্য, এই চ্যানেলেই সম্প্রচারিত হচ্ছে ইন্ডিয়ান আইডল। তবে অনুর জায়গায় বিচারক হিসাবে কে আসতে চলেছেন , তা নিয়ে রয়েছে বেশ কিছুটা ধোঁয়াশা।












Click it and Unblock the Notifications