'ইন্ডিয়ান আইডল' ছেড়ে বেরিয়ে গেলেন অনু মালিক! 'মি টু' বিতর্ক উস্কে টুইট সোনা মহাপাত্রর
বেশ কয়েক দিন ধরেই অনু মালিককে নিয়ে চলছিল বিতর্ক। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গরুতর অভিযোগ রয়েছে, তাঁকে 'ইন্ডিয়ান আইডল' এর মতো অনুষ্ঠানে কেন ফের বিচারক নির্বাচিত করা হল, তা নিয়ে উঠেছিল বিতর্ক।
বেশ কয়েক দিন ধরেই অনু মালিককে নিয়ে চলছিল বিতর্ক। যাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাঁকে 'ইন্ডিয়ান আইডল' এর মতো অনুষ্ঠানে কেন ফের বিচারক নির্বাচিত করা হল, তা নিয়ে উঠেছিল বিতর্ক। বিতর্ক উস্কে টুইট করেন গায়িকা সোনা মহাপাত্র। একই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্তও। এরপরই চরম পদক্ষেপ নিলেন অনু মালিক।

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেশ ইন্ডিয়ান আইডল ছেড়ে বেরিয়ে গেলেন অনু মালিক। প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত সোনা মহাপাত্রর হাত ধরেই। ২০১৮ সালে সোনা, যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অনু মালিকের বিরুদ্ধে। সেই সময় থেকেই ' মিটু আন্দোলন' ঘিরে এই বিতর্কের সূত্রপাত। এরপর বারবার অনু মালিকের বিরুদ্ধে সরব হয়েছেন সোনা। আর এদিন যখন ইন্ডিয়ান আইডল থেকে অনু মালিক সরে গেলেন, সেদিনও টুইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেননি বলিউডের এই গায়িকা।
Thank you to all the women & men & the media of India who supported our campaign #MoveOutMalik . A repeat offender like Anu Malik on national tv triggered a lot of trauma, pain & stress in many of our lives. I have been ill for a while & I hope to sleep well tonight. 🙏🏾
— ShutUpSona (@sonamohapatra) November 21, 2019
সোনা মহাপাত্র এদিন,অনু মালিকের 'ইন্ডিয়ান আইডল' থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে ' প্রতীকী বিজয়' বলে আখ্যা দিয়েছেন। টুইটে তিনি জানিয়েছেন এই ঘটনায় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। প্রসঙ্গত, ২০১৮ সালে যখন সোনা মুখ খুলেছিলেন অনু মালিকের বিরুদ্ধে, তখন সোনার মতোই একই সুরে অনুর বিরুদ্ধে সরব হন গায়িকা নেহা ভাসিন ও শ্বেতা পণ্ডিত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications