পাওড়ি ট্রেন্ডের মিমে গা ভাসিয়ে শ্রাবন্তীকে কটাক্ষ করলেন অঙ্কুশ
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। আর তাঁকেই কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশের পোস্ট দেখে মনে হচ্ছে তিনি কোন 'পাওড়ি’ (পার্টি)–তে যোগ দেবেন সেটাই ভেবে পাচ্ছেন না। যদিও তিনি এ বিষয়ে বহু ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছেন যে তাঁর দ্বারা 'হাউস পাওড়ি’ ছাড়া আর কিছু হবে না। তাও যদি অন্য কেউ সেই পার্টি 'স্পনসর’ করে তবেই তাতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন অঙ্কুশ।

সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী ও একদা অঙ্কুশের সহ–অভিনেত্রী। বিজেপি নেতারা তাঁর হাতে তুলে দিয়েছেন দলীয় পতাকা। এর ঠিক পরই অঙ্কুশ সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টুইটার ও ইনস্টাতে এই একই পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, 'আমিও ভেবেছিলাম কোন পাওড়িতে যোগ দিই? বুঝলাম আমার দ্বারা হাউস পাওড়ি ছাড়া আর কিছুই হবে না, তাও সেটা যদি অন্য কেউ স্পনসর করে।’ আর তাতেই মনে করা হচ্ছে অঙ্কুশ হয়ত শ্রাবন্তীকে কটাক্ষ করেই এই কথাগুলি বলেছেন।
অবশ্য ভোটের আগে টলিপাড়ার তারকাদের সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত , রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার। ঘাসফুলে আবার নাম লিখিয়েছেন, রাজ চক্রবর্তী, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষের মত হেভিওয়েট তারকারা। এই ট্রেন্ডকে বিদ্রুপ করেই যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অঙ্কুশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications