বিয়ে নাকি অঙ্কুশ–ঐন্দ্রিলার?‌ সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পোস্ট ঘিরে কৌতুহল নেট পাড়ায়

বিয়ে নাকি অঙ্কুশ–ঐন্দ্রিলার?‌ সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পোস্ট ঘিরে কৌতুহল নেট পাড়ায়

তবে কি এবার বিয়ের সানাই বাজতে চলেছে?‌ চারহাত এক হওয়ার পালা কি এসে গিয়েছে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের?‌ আসলে শুক্রবার ইনস্টাগ্রামে অঙ্কুশের একটি পোস্ট নজরে আসতেই নেটিজেনরা ধরেই নিয়েছেন যে অঙ্কুশ ও ঐন্দ্রিলা এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।‌ ‌গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়াতেও।

অঙ্কুশ হাজরার নতুন পোস্ট

টলিউডে সবচেয়ে চর্চিত জুটিদের মধ্যে তালিকার প্রথমেই রয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলার নাম। দীর্ঘদিন ধরে তাঁরা একে-অপরের সঙ্গে ডেট করছেন। তবে কবে এই সম্পর্ক পরিণতি পাবে তা নিয়ে দুই অভিনেতাই স্পষ্ট কিছু জানাননি। তার ওপর অঙ্কুশের রহস্যে মোড়া এই পোস্ট নেটিজেনদের মধ্যে কৌতুহল বাড়িয়ে দিয়েছে। অঙ্কুশ শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সে আমাদের পরিবারের একটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ'। এই পোস্টের পরই নেটিজেন ভেবে নিয়েছেন যে অঙ্কুশ বিয়ে করছেন। পোস্টে ঐন্দ্রিলাও নিজের খুশি জাহির করেছেন। তবে এটা যে বিয়ে সংক্রান্ত ঘোষণা সেটা কিন্তু অভিনেতা স্পষ্ট করে কিছুই জানাননি।

নতুন পোস্টে রহস্যের উদ্রেক

ফেব্রুয়ারি মাসে অঙ্কুশ আর ঐন্দ্রিলার জুটিতে 'ম্যাজিক' মুক্তি পায়। সেইসময়ই তাঁরা কবে বিয়ে করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রসঙ্গত, ২০২০ সালের লকডাউন একসঙ্গে নতুন ফ্ল্যাটে কাটিয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। নীল-তৃণার বিয়ের আগে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ানোর সময় অঙ্কুশ জানিয়েছিলেন বিয়ের ইচ্ছে তাঁরও জেগেছে। কিন্তু কবে নাগাদ বিয়ে করতে চান সেটা তখনও ধোঁয়াশার মধ্যেই ছিল। অঙ্কুশের এই পোস্টে অনেক তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ও ঐন্দ্রিলাকে।

ডিসেম্বরে বিয়ে?‌

চলতি বছরের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার। মোটামুটি টলিপাড়ায় এ খবর রটেই গিয়েছিল। তবে অঙ্কুশ বা ঐন্দ্রিলার পক্ষ থেকে এ নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

অঙ্কুশ–ঐন্দ্রিলার প্রেম

উল্লেখ্য, ১০ বছর আগে শুরু হয়েছিল এই জুটির প্রেম কাহিনি। ২০১১ সালের প্রেম দিবসের সপ্তাহেই শুরু অঙ্কুশ-ঐন্দ্রিলার গল্প। আর এই ম্যাজিক্যাল জুটির সম্পর্কের ১০ বছর পূর্তির দিনই মুক্তি পেয়েছে তাঁদের প্রথম ছবি 'ম্যাজিক'। যা পরিচালনার দায়িত্বে ছিলেন রাজা চন্দ। ঐন্দ্রিলা একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি পুরোদস্তুর বাঙালি সাজে সেজে বিয়ে করবেন। অঙ্কুশও সেই সময় জানান যে দুই পরিবারের আলোচনা চলছে নাকি বিয়ে নিয়ে। তবে এদিন অঙ্কুশ শুধুমাত্র মজার ছলে এই পোস্ট করেছেন নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন সেটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+