বিয়ে করছেন অঙ্কুশ–ঐন্দ্রিলা?‌ দু’‌জনের সোশ্যাল মিডিয়ার পোস্টে তেমনই ইঙ্গিত

বিয়ে করছেন অঙ্কুশ–ঐন্দ্রিলা?‌ দু’‌জনের সোশ্যাল মিডিয়ার পোস্টে তেমনই ইঙ্গিত

তাহলে কি এবার সব জল্পনার অবসান হতে চলেছে?‌ এ বছর টলিউডের হট জুটি অঙ্কুশ–ঐন্দ্রিলা কি সাত পাকে বাধা পড়তে চলেছেন? ‌বিস্তারিতভাবে এ বিষয়ে নিশ্চিত কোনও খবর না থাকলেও অঙ্কুশের একটি পোস্ট ঘিরে সম্প্রতি জল্পনা শুরু হয়েছে।

বিয়ে করছেন অঙ্কুশ–ঐন্দ্রিলা?‌ দু’‌জনের সোশ্যাল মিডিয়ার পোস্টে তেমনই ইঙ্গিত


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি এমনই একটি স্টেটাস শেয়ার করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। যেখানে তিনি জানিয়েছেন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন সকাল ১১টার সময় তিনি কোনও ভাল খবর ভক্তদের দেবেন। কিন্তু ভালো খবরটা কি সেটা জানাননি তিনি। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে কৌতুহলের সৃষ্টি তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে অনেকেই আবার বলছেন যে অঙ্কুশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অন্যদিকে, অঙ্কুশের পাশাপাশি ঐন্দ্রিলার একটি পোস্ট ঘিরে শোরগোল শুরু করে দেন তাঁর ভক্তরা। নিজের ইনস্টাতে ঐন্দ্রিলা লেখেন, এবার তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে। প্রিয় অভিনেত্রীর ওই পোস্ট দেখার পর তিনি বিয়ে করছেন কিনা বা কবে করবেন এ সংক্রান্ত প্রশ্ন করতে শুরু করেন অনেকে।

যদিও একাধিক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই ইউরোপ ভ্রমণে যেতে পারেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। ইউরোপে ঘুরতে যাওয়ার অনেক দিনের পরিকল্পনা তাঁর স্বার্থক হচ্ছে বলে ওই পোস্ট শেয়ার করেন বলে জানান ঐন্দ্রিলা। তবে সেলেব জুটির ইনস্টা পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন শোরগোল শুরু হয়েছে দুজনের সাতপাকে বাঁধা পড়া নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+