সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ব্রেক আপ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা, উঠে এল এই তথ্য
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে একটা সময়ে সম্পর্কে লিপ্ত ছিলেন বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। টেলিভিশনের হাত ধরেই তাঁদের কেরিয়ার শুরু।
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে একটা সময়ে সম্পর্কে লিপ্ত ছিলেন বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। টেলিভিশনের হাত ধরেই তাঁদের কেরিয়ার শুরু। 'পবিত্র রিশতা' নামের একটি ধারাবাহিকে দুজনের জুটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীকালে সেই ধারাবহিকের সেট থেকেই প্রেম শুরু হয় অঙ্কিতা ও সুশান্তের। কিন্তু একটা সময় পর তা থামকে যায়।

বলিউডে 'কায় পো ছে' ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেন সুশান্ত। তারপর আর পিছনে পিরে তাকাতে হয়নি তাঁকে। এদিকে, বলিউডে পা রাখতেই সুশান্ত , গার্লফ্রেন্ড অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদের রাস্তায় হাঁটেন। অঙ্কিতা জানাচ্ছেন , সুশান্তের সঙ্গে ব্রেক আপারে পর তিনি যে ভেঙে পড়েছিলে এবং তাতে তাঁর কেরিয়ারে সমস্যা তৈরি হয়েছিল , তা নয়। অঙ্কিতার দাবি, প্রেম আর কাজ দুটি আলাদা জিনিস। আর সেই জন্য দুটি দিককে তিনি আলাদা হিসাবে দেখএন। পেশা আর প্রেম যেন এক অপরকে প্রভাবিত না করতে পারে, সেদিকে নজর রাখেন অঙ্কিতা।
অনেকেই সমালোচনার সুরে একটা সময়ে বলেন সুশান্তের সঙ্গে ব্রেক আর আর সুশান্তের সঙ্গে কৃতী শ্যাননের প্রেমের খবর আসতেই অস্বস্তিতে পড়েন অঙ্কিতা। তিনি এই বিষয় নিয়ে ভারাক্রান্ত হয়ে যান। আর সেই জন্যই তিনি কিছুদিন ধরে ছোট পর্দা থেকে দূরে ছিলেন। অঙ্কিতা অবশ্য এসব মানতে রাজি নন। তাঁর দাবি, তিনি চেয়েছিলেন তাই কয়েকদিনের ব্রেক নিয়েছিলেন। আর আবার স্ক্রিনে ফিরে আসতে চেয়েছেন তাই ফিরছেন 'মনিকর্ণিকা' ফিল্মটির মাধ্যমে।












Click it and Unblock the Notifications