দিল্লি পুলিশের গল্প শুনে ভয় পাচ্ছে পশুও, টুইট বিশাল ভরদ্বাজের
দিল্লি পুলিশের গল্প শুনে ভয় পাচ্ছে পশুও, টুইট বিশাল ভরদ্বাজের
দিল্লি হিংসার ঘটনা নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরাই তীব্র নিন্দায় সরব হয়েছেন। পিছিয়ে নেই বলিউডও। স্বরা ভাস্কর, আমির খান, জাভেদ আখতার, রিচা চাড্ডা সকলেই দিল্লির এই সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে সরবও হয়েছেন। বলিউডের চিত্রনাট্যকর–পরিচালক বিশাল ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। দিল্লির হিংসা নিয়ে তিনি সম্প্রতি একটি টুইট করেছেন। যে টুইট নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশাল ভরদ্বাজ তাঁর টুইটে দিল্লি পুলিশকে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত গত সপ্তাহেই দিল্লির উত্তর–পূর্ব এলাকাতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ৫০–এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনা চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বিশাল ভরদ্বাজও দিল্লি পুলিশকে নিশানা বানিয়েই টুইট করেন। তিনি টুইটে লেখেন, 'দিল্লি পুলিশের কাহিনী শুনে জঙ্গলের পশুরাও ভয় পেয়ে গিয়েছে।’বিশালের এই টুইট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এবং অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছে। প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সিএএ ও এনআরসি নিয়েও সরব হন সোশ্যাল মিডিয়াতে।
More From
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications