Animal Teaser: জন্মদিনেই প্রকাশ, অবশেষে জনসমক্ষে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-র টিজার

অবশেষে প্রকাশ্যে এলো রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত সিনেমা অ্যানিম্যালের টিজার। ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। রণবীর কাপুর ছাড়াও এই ছবিতে দেখা যাবে দক্ষিণভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে।

চলতি বছরে রণবীর কাপুরের এটাই দ্বিতীয় সিনেমা হতে চলেছে। এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে রোমান্টিক কমেডি সিনেমা তু ঝুটি ম্যায় মক্কার সিনেমাটি রিলিজ করেছিল। সেটি খুব একটা ভাল কালেকশন করেনি বক্স অফিসে। তাই এই সিনেমাটি নিয়ে একটু বেশিই আশা রয়েছে।

Animal Teaser

পরিচালক সন্দীপ রেড্ডির পরিচালনায় ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবিতে দেখা যাবে ববি দেওলকেও। ছবির প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। একজন অত্যাচারী বাবার কাছে থাকতে থাকতে কীভাবে গ্যাংস্টার হয়ে উঠলেন এক যুবক সেই কাহিনী রয়েছে এই সিনেমায়। ববি দেওয়লকে দেখা যায়ে রণবীর কাপুরের মেন্টরের ভূমিকায়।

ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। প্রথমে ছবিটির অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় সানি দেওয়লের গরদ-২ মুক্তি পায়। সেই সঙ্গে অক্ষয় কুমারের ওএমজি-২ এবং রজনীকান্তের জেলরও মুক্তি পায়। পর পর বিগবাজেটের ছবির ভিঁড়ে অ্যানিমেলের বক্স অফিস ধাক্কা খেতে পারে সেই আশঙ্কায় পরিচালক মুক্তির দিন পিছিয়ে দেন। তিনটি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। অনেক ভেবে চিন্তেই তাই মুক্তি দিন ঠিক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+