Animal: জানেন কোথায় হয়েছে অ্যানিম্যাল ছবির শ্যুটিং, যার সঙ্গে জড়িয়ে রয়েছে সইফের নাম
বলিউড কাঁপানো ছবি করেছেন রণবীর কাপুর। অ্যানিম্যাল জ্বরে কাঁপছে নেটপাড়া। তিন দিনেই ১০০ কোটির ক্যাম্পে। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল অ্যানিম্যালের চর্চা চলছে। সন্দিপ রেড্ডি কামাল করে দেখিয়েছেন বলে দাবি পরিচালকদের।
ছবিতে বিলাস বহুল বাড়ি দেখানো হয়েছে। যেখানে রণবীর কাপুর গোটা পরিবারের সঙ্গে থাকেন জানেন সেটি কোথায় শ্যুট করা হয়েছিল। শুনলে চমকে যাবেন রণবীরের জামাইবাবুর বাড়িতেই তৈরি হয়েছিল সেট। জামাইবাবু অর্থাৎ সইফ আলি খান। করিনা কাপুরের স্বামী অভিনেতা সইফ আলি খান।

সইফ আলি খানের পতৌদি প্যালেসে শ্যুটিং হয়েছে ছবিটির। যে প্রাসাদের মূল্য ৬০০ কোটি টাকা। এই বহুমূল্য পাতৌদি প্যালেসেই অ্যানিম্যাল ছবির শ্যুটিং করা হয়েছে। দিল্লির কাছেই রয়েছে সেই জায়গা। সেই প্যালেসটি প্রায়ই বিভিন্ন অকেশনে ভাড়া দেওয়া হয়। তার মধ্যে ফিল্মের শ্যুটিংও হয়।
এই প্যালেসের মালিক এখন সইফ আলি খান। আগে সেটি ছিল তাঁর বাবা মনসুর আলি খানের। এখনও এই প্যালেসে থাকেন শর্মিলা ঠাকুর। প্যালেসটি তৈরি হয়েছে ১০ একর জায়গা নিয়ে। তাতে ১৫০টি ঘর রয়েছে। তার মধ্যে রয়েছে ৭টি ড্রেসিং রুম। সাতটি বিলিয়াড রুম, সাতটি বেডরুম। এছাড়াও রয়েছে ডাইনিং রুম। প্রায় ৬০০ কোটি টাকা দাম এই প্যালেসটির।
এর আগেও একাধিক ছবির শ্যুটিং হয়েছে এই প্যালেসে। হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টের ইট প্রে লভ এবং বলিউডের মঙ্গলপাণ্ডে, ভিরজারা, গান্ধী মাই ফাদার, মেরে ব্রাদার কি শাদি এবং সইফের নিজের ওয়েব সিরিজ তাণ্ডও শ্যুট হয়েছে এই পতৌদি প্যালেসেই।












Click it and Unblock the Notifications