Animal Box Office Collection Day 2: প্রথম দিনেই ৬৬ কোটির কালেকশন, দ্বিতীয় দিনেই ১০০ কোটির ক্লাবে অ্যানিম্যাল
Animal Boxoffice Collection Day 2: ওপেনিং ডেতে জওয়ানকে টপকাতে পারেনি রণবীরের অ্যানিম্যাল। কিন্তু দ্বিতীয় দিনেই বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে পৌঁছতে চলেছে সিনেমাটি। আজ চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। ভোটের রেজাল্ট যাই হোক না কেন আখেরে লাভ বক্স অফিসেই হবে।
কাজেই সপ্তাহের শেশ ছুটির দিেন হই হই করে সকলে যে সিনেমাহল মুখি হবে তাতে কোনও সন্দেহ নেই। পরিচালক সন্দীপ রেড্ডির সিনেমা নিয়ে প্রথম থেকেই বলিপাড়ায় হাইপ শুরু হয়েছিল। ট্রেলার প্রকাশ্যে আসার পরেই অ্যানিম্যালের পরিচালনা নিয়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছিল।

সেই সঙ্গে রণবীর কাপুর-ববি দেওয়লের যুগলবন্দি চমকে গিয়েছে দর্শকদের। রণবীর কাপুর অভয় দেওয়ল একে অপরকে টেক্কা দিয়েছেন ছবিতে। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড গড়েছিল অ্যানিম্যাল। প্রায় ৭০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। মনে করা হচ্ছিল প্রথম দিনেই ১০০ কোটি টাকার ওপেনিং হবে। কিন্তু সেটা হয়নি। সেটা হলে চলতি বছরের সবচেয়ে হিট দুটি সিনেমা গদর-২ এবং জওয়ানকে টপকে দিত অ্যানিম্যাল।
সেটা না হলেও দুটি ছবিকেই জোর টক্কর দিয়েছেন রণবীর কাপুর। এখনও পর্যন্ত রণবীরের সেরা ছবি বলে দাবি করা হয়েছে অ্যানিম্যালকে। ছবিতে রণবীরের একাধিক সাহসী সিন ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। তিনটি ভাষাতে মুক্তি পেয়েছে ছবিটি। হিন্দি, তেলুগু এবং তামিল। হিন্দির পাশাপাশি তেলুগুতেও বিপুল সাফল্য পাবে ছবিটি এমনই দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications