Animal Advance Booking: অ্যাডভান্স বুকিংয়ের ধামাকা, সাড়ে ৯ কোটির বেশি টিকিট বিক্রি ২ দিন আগেই
Animal Advance Booking: শুরু থেকেই চর্চায় রয়েছে রণবীর কাপুরের আপকামিং ফিল্ম অ্যানিম্যাল। টিজার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীরের ফাইটিং সিন নিয়ে সোশ্যাল মিিডয়ায় হইহই পড়ে গিয়েছিল। আর ট্রেলর প্রকাশ্যে আসার পর থেকে তো আর কথাই নেই। সকলের মুখে এখন একটাই অপেক্ষা কখন সিনেমা হলে সেটি দেখতে যাবেন।
ইতিমধ্যেই অ্যানিম্যালের অ্যাডভান্স বুকিম শুরু হয়ে গিয়েছে। ২ দিনের মধ্যেই প্রায় ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী ২ দিনে আরও বিক্রি হবে টিকিট তাতে কোনও সন্দেহ নেই। বক্স অফিস বিশেষজ্ঞরা দাবি করেছে অ্যানিমেল রণবীর কাপুরের সবচেয়ে বড় ওপেনিং ফিল্ম হতে চলেছে।

বলিউডের নয়া ট্রেন্ড মেনে তিনটি ভাষাতে মুক্তি পেতে চলেছে অ্যানিম্যাল সিনেমাটি। হিন্দি, তামিল এবং তেলুগু। এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তেলেঙ্গানায় প্রচারে গিয়েছিলে রণবীর সেসময় তেলেঙ্গানার মন্ত্রী বলেছেন মুম্বই এখন অতিত এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে হায়দরাবাদ।
বক্স অফিস বিশেষজ্ঞরা দাবি করেছেন হিন্দির থেকেও বেশি তেলুগুতে বক্সঅফিস কালেকশন বেশি হবে অ্যানিম্যালের। দাবি করা হচ্ছে শুধু তেলুগুতেই ৯১.৪৮ কোটি টাকার ব্যবসা করবে অ্যানিম্যাল। তেলুগুতে ৬৪৩টি শো দেখানো হবে। ইতিমধ্যেই ৫৮,৮৬৫টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
প্রথম দিনেই তামিল ভাষায় ৪১টি শো দেখানো হবে অ্যানিম্যালের। তার জন্য ৭৭৯টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ক্নড় ভাষায় ১৬টি শো দেখানো হবে তার মধ্যে ১৫০০-র বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। গোটা দেশে মোট ৭২০০ শো দেখানো হবে ছবিটির। তার জন্য প্রথম দিনেই ১০ কোটির কালেকশন বক্স অফিসে হতে চলেছে বলে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications