অসুস্থ অনিল কাপুর,২ বছর ধরে শরীর আক্রান্ত রোগে
সামনেই তাঁর অভিনীত ছবি 'এক লড়কি কো দেখাতো অ্যায়সা লাগা' মুক্তি পেতে চলেছে। ছবির প্রমোশনে বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন অনিল কাপুর। তবে এবার শোনা যাচ্ছে তিনি গুরুত্র অসুস্থ ক্যালসিফিকেশন রোগে।
সামনেই তাঁর অভিনীত ছবি 'এক লড়কি কো দেখাতো অ্যায়সা লাগা' মুক্তি পেতে চলেছে। ছবির প্রমোশনে বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন অনিল কাপুর। তবে এবার শোনা যাচ্ছে তিনি গুরুত্র অসুস্থ ক্যালসিফিকেশন রোগে।

ক্যালসিয়ামের অভাব থেকে তাঁর শরীরের হাড় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। গত ২ বছর ধরে এই রোগে আক্রান্ত হয়ে কাঁধ ও হাতের সমস্যায় ভুগছেন অভিনেতা। তবে এবার রোগের চিকিৎসার জন্য জার্মানিতে পাড়ি দিচ্ছেন বলিউডের এভার গ্রিন অভিনেতা অনিল কাপুর।এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
অনিল জানান, এপ্রিল মাসে চিকিৎসকের সঙ্গে তাঁর অ্যাপোয়েন্টমেন্ট রয়েছএ। জার্মানির নাম করা চিকিৎসকের অধীনে চলবে চিকিৎসা প্রক্রিয়া। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সোনম-অনিল অভিনীত 'এক লড়কি কো দেখাতো অ্যায়সা লাগা' ছবিটি। আর ছবির মুক্তির পরই চিকিৎসার জন্য় জার্মানি উড়ে যাবেন অনিল।

Click it and Unblock the Notifications