সোনমের সঙ্গীত-এর আগের রাতেই আসর জমালেন অনিল! দেখুন নাচের ভিডিও
দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের বিয়ে নিয়ে বেশ হইচই চলছে কাপুর পরিবারে। আগামীকাল সোনমের বিয়ে। তার আগে গতকাল ছিল মেহেন্দি-র আসর ।
দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের বিয়ে নিয়ে বেশ হইচই চলছে কাপুর পরিবারে। আগামীকাল সোনমের বিয়ে। তার আগে গতকাল ছিল মেহেন্দি-র আসর । সোনমের মেহেন্দি উপলক্ষ্যে বেশ উচ্ছসিত ছিল তাঁর পরিবার। আত্মীয় থেকে বন্ধুবান্ধব সকলে মিলেই উৎসবে অংশ নেন। তবে মেয়ের বিয়ের আগে মেহেন্দি-র রাত মাতিয়ে দেন বাবা অনিল কাপুর।

সোনমের বিয়ের আগে মেহেন্দির রাতের ছবি ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক করছে। মেহেন্দির রাতে হাজির ছিলেন সোনমের পরিবারের বহু সদস্য। হাজির ছিলেন আনন্দের ঘনিষ্ঠরাও। অনুষ্ঠান চলার সময়ে বাজতে থাকে , একাধিক বলিউড গান। যার সঙ্গে পা মেলান অনেকে। নাতচ শুরু হয়ে যায় আসরে। নাচে অংশগ্রহণ করেন সোনম। তবে মেহেন্দির রাত সবাইকে ছাপিয়ে মাতিয়ে দেন অনিল কাপুর। উচ্ছাস ,উদ্যম নিয়ে তাঁর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
A post shared by Pinkvilla (@pinkvilla) on
এদিকে আজ সোনমের সঙ্গীত অনুষ্ঠান। আজ একাধিক তারকা এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন। করণ জোহর থেকে অনুপম খের, বরুণ ধওয়ানরা থাকছেন আজ রাতে। সোনমের বিয়েতে সঙ্গীত-এর আসরে সকলেই কিছু না কিছু পারফর্ম করছেন। অর্জুন থেকে করণ জোহর, জাহ্নবী সকলেই নিজের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ফারহা খান। তবে সকলের পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ কার্যত ছুঁড়ে দিলেন সোনমের বাব অনিল। তিনি মেয়ের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাচতে চলেছেন 'গল্লা গুড়িয়া' গানের সঙ্গে. আর অনিল একা নন। তাঁর সঙ্গে নাচবেন সতীশ কৌশিক ও অনুপম খের! আজ রাতে সোনমের সঙ্গীত-এর আসরে দেখা যাবে অর্জুন-অনশুলাদের নাচও।












Click it and Unblock the Notifications