অনিলের দ্বিতীয় কন্যা রিয়ার বিয়ে সোনমের মতোই কি রাজকীয়ভাবে হচ্ছে ! আজ বিবাহ আসরের খুঁটিনাটি জেনে নিন
সোনম কাপুর কেন করোনা পরিস্থিতিতে লন্ডন থেকে দেশে ফিরেছেন আচমকা , তা নিয়ে বহু জল্পনা ছিল। অনেকেই বলেছিলেন , সোনামের চেহারায় একটু ফারাক দেখা যাচ্ছে। বহু গসিপ প্রশ্ন তুলেছিল যে সোনম সম্ভবত গর্ভবতী! এমন সমস্ত জল্পনার পর্দা ফাঁস হচ্ছে ১৪ অগাস্ট। কারণ আজকের দিনেই সোনম কাপুরের বোন তথা অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর সেই উপলক্ষ্যেই যে সোনম এসেছেন ভারতে , তা এখন কার্যত জলের মতো পরিষ্কার।

রিয়ার বিয়ে সোনমের বিয়ের মতো করেই কি হচ্ছে!
দিদি সোনামের যখন বিয়ে হয়েছিল, তখন কার্যত র টার পাঁচটা রাজকীয় বিয়ের আসরের মতো করেই বিয়ে সম্পন্ন হয়। সোনমের বিয়ের দিন বলিউডে কার্যত কোনও সেলেব বাদ যাননি নিমন্ত্রণ থেকে। সেলেবদের ফ্যাশন ফিয়েস্তাও নজর কেড়েছে ব্যাপকভাবে। তবে রিয়ার বিয়েতে তা নেই। আর চারপাঁচটা সাদামাটা বিয়ের মতো করেই অনিল কাপুরের জুহুর বাড়িতে বিয়ে করছেন রিয়া কাপুর।

১৩ বছরের প্রেম পেল স্বার্থকতা!
প্রসঙ্গত, গত ১৩ বছর ধরে করণ বুলানি সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রিয়া। আর এবার সেই সম্পর্ক কার্যত বিয়ের আসরে পেল পরিণতি। এদিন কাপুর পরিবারের চিরাচরিত রীতির মতো করে না হলেও, বিভিন্ন পরম্পরা মেনে জুহুতে বিয়ে হচ্ছে রিয়া ও করণের। সেভাবে বলিউডের তারকারা বিয়েতে নিমন্ত্রিত নন। শুধুমাত্র পরিবারের কয়েকজন ও বন্ধুদের নিয়েই বিয়ের আসরে হাজির রিয়া ও করণ। বড় জামাই আনন্দের পর এবার মেজ জামাই করণকে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অলিন কাপুর। সূত্রের খবর সোনমের বিয়েতে যেভাবে ফ্যশনে মাত করেছিলেন অনিল, এদিন ছোট মেয়ে রিয়ার বিয়েতেও তার অন্যথা হয়নি।

করণের পরিচয়
শিল্পভাবনার দিকে চিরকালই একটু অনুরাগ রয়েছে রিয়ার। আর সেই মতো অনিলকন্যা বেছে নিয়েছেন তাঁর লাইফ পার্টনারকে। রিয়া কাপুরের বিয়ে হচ্ছে করণ বুলানির সঙ্গে। যে করণ বুলানি বিজ্ঞাপনে পরিচালক হিসাবে বেশ খ্যাত। এছাড়াও 'আইশা','ওয়েক আপ সিড'এর মতো ছবিতে সহ পরিচালক হিসাবে কাজ করেছেন করণ।

প্রযোজক রিয়া
এদিকে পরিচালক স্বামীর সঙ্গে প্রযোজক রিয়ার বিয়ের এই ঘটনা বলিউডে বেশ আলোচিত বিষয়। করোনা পরিস্থিতিতে ছোট করে আয়োজিত এই বিয়ে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত কাপুর পরিবার। যেখানে ২০২১ সালে কাপুর বংশে অর্জুনের হাত ধরে পুত্রবধূকে কাপুরকে পাবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল, সেখানে রিয়ার বিয়ের খবর কার্যত আগে কেউ আঁচ করতে পারেননি।
(ছবি সৌজন্য রিয়া কাপুরের ইনস্টাগ্রাম পেজ)












Click it and Unblock the Notifications