সোনমের বিয়ের ঘোষণা কি করে ফেললেন অনিল ! কী বলেছেন তিনি
সোনম কাপুর যে বিয়ে পিঁড়েতে বসতে চলেছেন , তা অজানা নয় কারোরই। তবে সোনমের ইচ্ছা ছিল যে তাঁর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁর বাবা অনিল।
সোনম কাপুর যে বিয়ে পিঁড়েতে বসতে চলেছেন , তা অজানা নয় কারোরই। তবে সোনমের ইচ্ছা ছিল যে তাঁর বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁর বাবা অনিল। তাই বিয়ে নিয়ে যদিও মুখ খোলেননি সোনম বা আনন্দ কেউই। এদিকে, অনিল কাপুরের বাড়ি সেজেছে আলোতে। সেই বাড়ি সাজানোর ভিডিও এই মুহুর্তে ভাইরাল হয়ে উঠেছে ইন্টারনেটে।

শোনা গিয়েছে ,৭ আর ৮ মে-র মধ্যে কোন দিন বিয়ে করছেন সোনম তা নিয়ে দ্বন্দ্ব ছিলই। তবে সূত্রের দাবি, ৮ মে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সোনম মুম্বইয়ে তাঁর মাসির বাংলোতে বিয়ে করতে চলেছেন বলে খবর। যা শাহরুখ খানের বাংলো 'মন্নত' থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। ওই বাংলোতেই আয়োজিত হবে সেনমের সঙ্গীত ও মেহেন্দির আসর।












Click it and Unblock the Notifications