ফের অনস্ক্রিন অনিল-মাধুরী জুটি, ১৮ বছর পর 'ধক ধক' ম্যাজিক কি ফিরছে ! বাড়ছে জল্পনা
আজও তিনি 'ঝক্কাস'! বলিউডের যেকোনও তরুণ প্রজন্মের নায়কের পাশে গ্ল্যামারে অমনিল রয়ে গিয়েছেন অভিনেতা অনিল কাপুর।
আজও তিনি 'ঝক্কাস'! বলিউডের যেকোনও তরুণ প্রজন্মের নায়কের পাশে গ্ল্যামারে আজও তিনি অন্যন্য অভিনেতা অনিল কাপুর। ইতিমধ্যেই তাঁর 'তাল' ছবির কো-স্টার ঐশ্বর্য রাইয়ের সঙ্গে স্বাক্ষর করে ফেলেছেন ছবি 'ফ্যানি খান'। আর ঐশ্বর্যর পর এবার তাঁর আরেক পুরনো সহ অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে ফের অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন অনিল কাপুর।

১৮ বছর পর 'টোটাল ধমাল' ছবিতে একসঙ্গে দেখা যাবে অনিল ও মাধুরীকে। ছবির পরিচালক ইন্দ্র কুমার নিজেই এই প্রজেক্টের বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ছবিতে মাধুরী-অনিল ছাড়াও দেখা যাবে অজয় দেবগণকে। ছবির শ্যুটিং শুরু হবে ২০১৮ সালের জানুয়ারীতে।

অজয় দেবগণ ছাড়াও এই ছবিতে দেখা যাবে রীতেশ দেশমুখকে, থাকছেন অরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি। পরের বছরের দিওয়ালিতেই এই ছবি মুক্তি পেতে চলেছে। বলিউডের আনাচে কানাচেতে আপাতত, অনিল-মাধুরীর অনস্ক্রিন কেমিস্ট্রিকে ঘিরে জল্পনা বাড়ছে। ফের একবার 'ধক ধক' ম্যাজিক দেখার আশায় রয়েছেন অনেকে।












Click it and Unblock the Notifications