দীপিকা-রণবীরকে নিয়ে রেগে আছেন অনিল! কোন ঘটনার জন্য মনক্ষুন্ন বলিউড স্টার
ইতালিতে রণবীর ও দীপিকা পাড়ুকোনের বিয়ে জোর আলোচনা বলিউডে । ইতিমধ্যেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। কোঙ্কনি মতে তাঁরা ইতিমধ্যেই ফুলমুদ্দি অর্থাৎ বিয়ে করে ফেলেছেন।
ইতালিতে রণবীর ও দীপিকা পাড়ুকোনের বিয়ে জোর আলোচনা বলিউডে । ইতিমধ্যেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। কোঙ্কনি মতে তাঁরা ইতিমধ্যেই ফুলমুদ্দি অর্থাৎ বিয়ে করে ফেলেছেন। কিন্তু, গোটা বলিউড খুশি হলেও, দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে খানিকটা অসন্তুষ্ট অনিল কাপুর!

বলিউড স্টার অনিল কাপুরের দাবি , ইতালিতে রণবীর দীপিকার বিয়েতে ঘনিষ্ঠ কয়েকজন বলিউড তারকাকে আমন্ত্রণ জানিয়েছেন দীপবীর। তবে, অনিল কাপুরকে সেই ঘনিষ্ঠদের তালিকায় না রাখায় খানিকটা অভিমান জমে রয়েছে বলিউডের এই তারকার মনে। অন্তত সূত্রের দাবি এমনটাই। উল্লেখ্য, সোনমের মাসতুতো দাদা রণবীর। অনিলের স্ত্রী সুনীতা কাপুরের তুতো বোনের সন্তান রণবীর সিং। সেই সূত্রে অনিল কাপুর রণবীরের আত্নীয় হন। আর তা সত্ত্বেও আমন্ত্রণ না আসায় বেশ ব্যথিত এই তারকা।
উল্লেখ্য, মুম্বইয়ে রণবীরের গায়ে হলুদেও আমন্ত্রণ জানানো হয়নি অনিল কাপুর ও তাঁর পরিবারকে। যা খানিকটা মনক্ষুন্ন করেছেন কাপুরদের। অনিলের ভাইপো অর্জুন রণবীরর ঘনিষ্ঠ বন্ধু হলেও, তাঁকেও সেই গায়ে হলুদে নিমন্ত্রণ জানানো হয়নি। ফলে স্বভাবতই ক্ষুব্ধ কাপুররা।












Click it and Unblock the Notifications