জনপ্রিয় স্পোর্টস স্টারের বায়োপিকে অনিল-হর্ষ! পিতা-পুত্র জুটির পরবর্তী ছবি নিয়ে চরমে প্রস্তুতি
পিতাপুত্র একসঙ্গে একই ফিল্মে! একদিকে স্টার অনিল কাপুর আর অন্যদিকে উঠতি স্টার তাঁরই ছেলে হর্ষ।
পিতাপুত্র একসঙ্গে একই ফিল্মে! একদিকে স্টার অনিল কাপুর আর অন্যদিকে উঠতি স্টার তাঁরই ছেলে হর্ষ। এই দুই অভিনেতাকে নিয়ে তৈরি হতে চলেছে দেশের অন্যতম নামী স্পোর্টস তারকা তথা অলিম্পিকে সোনা জয়ী শ্যুটিং স্টার অভিনব বিন্দ্রার বায়োপিক। ছবি ঘিরে বেশ উচ্ছসিত দুজনেই।

ছবিটিতে অভিনব বিন্দ্রার ভূমিকায় থাকছেন অনিল পুত্র হর্ষবর্ধন। তাঁর বাবার ভূমিকায় থাকছেন অনিল কাপুর। ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই পঞ্জাবে একবার গুরে এসেছেন হর্ষ ও অনিল। সেখানে ছবির প্রস্তুতি ঘিরে কিছু কাজ ছিল বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, অভিনব বিন্দ্রার বায়োপিকে প্রস্তুতিতে বেশ খানিকটা সময় দিচ্ছেন হর্ষ। হর্ষ মনে করছেন ছবির জন্য় তাঁকে তাঁর চরিত্রে আরও বেশি নিপুণতা তুলে ধরতে হবে। হর্ষকে একাজে সাহায্য করছেন অনিল কাপুর।হর্ষ নিজের শারীরিক গঠন থেকে শুরু করে মেকআপ সমস্ত কিছু নিয়েই আপাতত ব্যস্ত। পাশপাশি চলছে পিস্তল হাতে শ্যুটিং এর অভ্যাসও।
কল্যাণ আইয়ার পরিচালিত ছবিতে অভিনব বিন্দ্রা ও তাঁর বাবার সম্পর্ক যেমন গুরুত্ব পেতে চলেছে, তেমনই এই লড়াকু স্পোর্টস স্টারের জীবনের নানা চড়াই উতরাইও তুলে ধরা হবে। তবে শুধুমাত্র অনিল কাপুর ছেলের সঙ্গেই অভিনয় করেছেন না! মেয়ে সোনমের পরবর্তী ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিতেও থাকছেন অনিল। উল্লেখ্য,এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে অনিলের মেয়ে সোনম ও ছেলে হর্ষের ছবি। বক্স অফিসে আসতে চলেছে 'ভবেশ জোশী' আর 'বীরে দি ওয়েডিং' ছবি দুটির লড়াই।












Click it and Unblock the Notifications