বাবা অনিল কাপুরকে নিয়ে মন্তব্যে চমকে দিলেন রিহা! পাশে বসে সোনমের প্রতিক্রিয়া কী ছিল
'কফি উইথ করণ' অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে এসেছিলেন অনিল কাপুরের তিন সন্তান। হর্ষবর্ধন কাপুর, রিহা কাপুর, ও অভিনেত্রী সোনম কাপুর। অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে মুখ খোলেন এই তিন সেলেব।
'কফি উইথ করণ' অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে এসেছিলেন অনিল কাপুরের তিন সন্তান। হর্ষবর্ধন কাপুর, রিহা কাপুর, ও অভিনেত্রী সোনম কাপুর। অনুষ্ঠানে এসে একাধিক বিষয়ে মুখ খোলেন এই তিন সেলেব। প্রসঙ্গক্রমে বাবা অনিল কাপুরকে নিয়েও কথা বলেন তিন তারকা সন্তান।

রিহা এদিন অনিল সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, অনিল কাপুরই তাঁকে পরামর্শ দিয়েছিলেন যাতে রিহা কোনওভাবেই অভিনেত্রী না হয়ে ওঠেন। পাশাপাশি, রিহা জানান, তাঁর মধ্যে এমন কিছু জিনিস অনিল কাপুর দেখেছিলেন যাতে তাঁর মনে হয়েছিল, যে রিহা কোনও মতেই অভিনেত্রী হতে পারবেন না। এতে সোনম কাপুর কিছুটা মনক্ষুন্ন হন।

অনুষ্ঠানে করণ যখন জিজ্ঞাসা করেছিলেন যে কেন তাঁকে অনিল কাপুর এমন পরামর্শ দেন, তার উত্তরে সেভাবে কোনও কিছুই বলতে চাইছিলেন না রিহা। তারপর কিছুটা রাখঢাক করে এদিন অনিল সম্পর্কে মুখ খোলেন তিনি। পাশাপাশি , সোনমকে কোনও কথা বলবার থাকলে, রিহার মাধ্যমে তা সোনমকে বলে পাঠাতেন অনিল। এর কারণ হিসাবে রিহা জানান, অনিল আর সোনমের ধরন একই রকমের। তাই একে অপরের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা সন্ত্রস্ত থাকেন।












Click it and Unblock the Notifications