শাহরুখ খানকে উপেক্ষা করে ওয়াক আউট সাংবাদিকদের

সূত্রের খবর অনুযায়ী, হ্যাপি নিউ ইয়ারের সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪ টের সময়। কিন্তু হ্যাপি নিউ ইয়ার টিমের সদস্যরা বিভিন্ন টিভি চ্যানেলকে একের পর এক একক একক সাক্ষাৎকার দিতে থাকায় অনুষ্ঠান শুরু হয় রাত ৮ টায়। প্রায় চার ঘন্টা ধরে অপেক্ষা করার পর তারকাদের অপেশাদার মনোভাবে ক্ষুণ্ণ হন সাংবাদিকরা। এবং সিদ্ধান্ত নেন অনুষ্ঠান থেকে ওয়াক আউট করে যাওয়ার।
গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেন কিং খান। এমনকী সাংবাদিকদের কাছে ক্ষমাপ্রার্থণাও করেন তিনি। তিনি কথা দেন প্রত্যেক সাংবাদিককে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেবেন তিনি। কিন্তু তাতেও বরফ গলেনি। শাহরুখকে একপ্রকারের তিরস্কার করেই বেরিয়ে যান সাংবাদিকরা। যদিও পরে বলা হয় দুই জনসংযোগ ম্যানেজারের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এই কাণ্ড।
যদিও এই প্রথমবার নয়, এর আগেও বলিউডের আর এক খান সলমন খানকেও খারাপ ব্যবহারের জন্য বয়কট করেছেন আলোকচিত্রীরা। সেই বয়কট এখনও অব্যাহত। এর পাশাপাশি এক ভিলেন ছবির সাকসেস পার্টিতে মিডিয়া অভিনেত্রী শ্রদ্ধাকে বয়কট করেছিল। শ্রদ্ধাকে বাদ দিয়ে বাকি তারকাদের ছবি তুলেছিলেন আলোকচিত্রী শিল্পীরা।












Click it and Unblock the Notifications