ক্যানসার থেকে বাঁচতে নিজের জরাযু কেটে বাদ দিলেন অ্যাঞ্জেলিনা জোলি
ওয়াশিংটন, ২৪ মার্চ : ক্যানসার থেকে বাঁচতে নিজের জরাযু ও ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ৷
এদিন নিজের মুখেই একথা জানিয়েছেন ব্র্যাড পিটের পত্নী। এর আগে ব্রেস্ট ক্যানসারের কারণে ডাবল ম্যাসটেকটোমিও করিয়েছিলেন তিনি৷

অ্যাঞ্জেলিনা জানান, সম্প্রতি রক্ত পরীক্ষায় তাঁর ক্যানসারের আশঙ্কা ধরা পড়ে। তিনি কর্কট রোগের প্রাথমিক স্টেজে আছেন ভেবে শঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরই গত সপ্তাহে নিজের জরাযু ও ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দিয়েছেন তিনি। যদিও পরে ধরা পড়ে যে তাঁর আদৌও ক্যানসার হয়নি। তবুও এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হিসাবে অ্যাঞ্জেলিনা জানিয়েছেন যে তাঁর পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে। তাঁর মা ও দিদাও এই রোগে আক্রান্ত হয়ে মারা যান।
কয়েক বছর আগে যখন নিজের দুটি স্তন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাঞ্জেলিনা, হইচই পড়ে গিয়েছিল সারা দুনিয়ায় ৷ একজন নারী ও অভিনেত্রী হয়েও তাঁর এই ডাবল ম্যাসটেকটোমির সিদ্ধান্ত হয়ে উঠেছিল আলোচনার বিষয় ৷ কিন্তু সেদিনও অ্যাঞ্জেলিনা আলাদা করে আবেগকে প্রশ্রয় দেননি, আজও দিলেন না। ক্যানসার আটকাতে জরায়ু বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতেও পিছপা হননি তিনি৷
তাঁর নেওয়া এই অসীম সাহসী সিদ্ধান্ত সারা বিশ্বের নারীদের কাছে উদাহরণ হয়ে থাকল আরও একবার৷












Click it and Unblock the Notifications