নেহা-অঙ্গদের নতুন খবরটি শুনেছেন কি !পোস্ট হল নয়া ছবি
তাঁদের বিয়ের খবর আচমাকই এসেছিল। আর নতুন খবরটিও আচমকাই দিয়ে দিলেন অঙ্গদ-নেহা।
তাঁদের বিয়ের খবর আচমাকই এসেছিল। আর নতুন খবরটিও আচমকাই দিয়ে দিলেন অঙ্গদ-নেহা। এবার মা হতে চলেছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। এই সুখবর এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খোদ অঙ্গদ।

টুইটারে একটি ছবি পোস্ট করেন অঙ্গদ। আর সেই পোস্টে দেওয়া ছবিতে উঠে আসেন সন্তানসম্ভবা নেহা। অঙ্গদের সঙ্গে নেহার ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা হইচই ফেলে দেয়। অনেকেই তাঁদের অভিনন্দন জানাতে থাকেন। উল্লেখ্য, গত ১০ মে অঙ্গদ ও নেহার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নেহা গর্ভবতী কী না তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বার বার সেই সমস্ত প্রশ্নকে কেবল জল্পনা বলে উড়িয়ে দেন অঙ্গদ।
Ha! Turns out this rumor is true.. #3ofus 🤰👼 #satnamwaheguruੴ pic.twitter.com/XjxFygL1tp
— ANGAD BEDI! (@Imangadbedi) August 24, 2018
এদিন, অবশ্য সেই সমস্ত জল্পনাকে সত্যি বলে দাবি করেন অঙ্গদ নিজেই। বেদী পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে আপাতত ব্যস্ত নেহা ও অঙ্গদ। আর তাংদের সঙ্গেই খুশি গোটা পরিবার।












Click it and Unblock the Notifications