'আন্দাজ আপনা আপনা ২'-এ অভিনয়ের জন্য প্রস্তুত আমির-সলমন, বললেন রাজকুমার সন্তোষী

তবে, একইসঙ্গে পরিচালক জানিয়েছেন, একই সিনেমায় সলমন ও আমিরের মতো দুই বিগ বাজেটের তারকা নেওয়াটা সম্ভব নয়, সেই কারণেই এই ছবি প্রযোজনার দায়িত্ব যদি সলমন-আমির নেন তাহলেই এই ছবিতে তাঁদের নিয়ে কাজ করার কথা ভাবতে পারেন পরিচালক।
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল আন্দাজ আপনা আপনা। কিন্তু বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখেনি এই ছবি। কিন্তু যত সময় গিয়েছে ছবির মজাদার 'ওয়ান লাইনার' চুটকি, বিনোদন, নাটকীয়তা, মধুর সঙ্গীতে বুঁদ হয়েছে ভারতীয় দর্শক। ক্রমেই সর্বকালের সেরা কমেডি ছবি হয়ে উঠেছে এই ছবিটি।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/zzLo_ttZwro?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
সিকোয়ালে আমির ও সলমনকে দিয়ে কাজ করানোর প্রসঙ্গে পরিচালক রাজকুমার সন্তোষীর মন্তব্য, সিকোয়ালেও দুই তারকা অভিনেতাকে নেওয়াটা সম্ভবপর হবে না। তখনকার সময়টা আলাদা ছিল। তাছাড়া এখনকার মতো এই তারকা তকমা আমিরের ক্ষেত্রে কিছুটা থাকলেও সলমনের একেবারেই ছিল না। কিন্তু এখন বিষয়টা অন্য রকম। এখন চলচ্চিত্র জগতের বিশাল তারকা এঁরা।
কিন্তু যদি তাঁরা ছবির আর্থিক ভার নিতে রাজি থাকেন তাহলে কোনও অসুবিধা নেই বলেও জানিয়েছেন সন্তোষী। তিনি বলেন, সলমন এবং আমির দুজনেই বলেছেন, এই ছবি করতে তাঁরা আগ্রহী। একবার চিত্রনাট্যটা প্রস্তুত হয়ে গেলে আমি দুজনের সঙ্গ গিয়েই দেখা করে আলোচনা করব এবিষয়ে। যদি তাঁরা ছবির প্রযোজনার বিষয়টি নিয়ে রাজি থারেন তবে সিকোয়েলেও আমির ও সলমনকেই দেখা যাবে। কিন্তু তা না হলে আমার পক্ষে দুই 'বিগ বাজেট' তারকাকে আমার ছবিতে রাখা সম্ভব হবে না।
সন্তোষী জানিয়েছেন, আমির ও সলমন দুজনেই বলেছেন, চিত্রনাট্যটি ভাল ও মজাদার হতে হবে। যার পরতে পরতে থাকবে কৌতুক। ফলে এখন আমার দায়িত্ব ওঁদের মতো করে চিত্রনাট্যটি তৈরি করা।
তবে সবদিক ভেবে চিন্তে শুধু সলমন বা আমির নয়, নতুন মুখ মাথায় রেখেও চিত্রনাট্যটি লিখবেন বলে জানিয়েছেন রাজকুমার সন্তোষী।












Click it and Unblock the Notifications