প্রথম ছবি মুক্তির আগেই দুর্ঘটনার মুখে বলিউড তারকার কন্যা! জানুন বিস্তারিত
চলছে তাঁর আসন্ন ফিল্মের শ্যুটিং। 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২' ছবিতে তাঁর ইভিনয়ের ডেব্যু হতে চলেছে। দেরাদুনে চলছে শ্যুটিং।
চলছে তাঁর আসন্ন ফিল্মের শ্যুটিং। 'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২' ছবিতে তাঁর ইভিনয়ের ডেব্যু হতে চলেছে। দেরাদুনে চলছে শ্যুটিং। আর শ্যুটিং-এর সেট-এই এবার দুর্ঘটনার মুখে পড়লেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। যদিও তাঁর কোনও রকেমর চোট লাগেনি বলে খবর। খবর, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনন্যা । সঙ্গে সঙ্গে গাড়িটি ধাক্কা মারে একটি গাছে।

জানা গিয়েছে,ছবির শ্যুটিং এর সময় ঘটে গিয়েছে এই ঘটনা। শ্যুটিং এর সময় অনন্যার একটি গাড়ি চালানোর কথা ছিল। সেই গাড়িটি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন অনন্যা। শোনা যাচ্ছে, তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে যান। শ্যুটিং এ সেই সময়ে উপস্থিত ছিলেন বাকি কলাকুশলীরাও।হাজির ছিলেন ছবির নায়ক টাইগার শ্রফ, পরিচালক পুনিত মালহোত্রা। দুর্ঘটনায় সকলেই হতবাক হয়ে যান। এরপরই ফিল্মের গোটা টিমকে সটিক নিরাপত্তা নেওয়ার জন্য় জানানো হয় প্রযোজনা সংস্থার তরফে।
উল্লখ্য়, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' পুনিত মালহোত্রা দ্বারা পরিচালিত এবং করণ জোহর, হিরু যশ জোহর ও অপুর্বা মেহতা দ্বারা প্রযোজিত ছবি ।২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'স্টুডেন্ট অব দ্য ইয়ারের সিকুয়েল' এই ছবিটি। ফিল্মটি ফক্স স্টার স্টুডিওস পরিবেশনা করবে। এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করবেন টাইগার শ্রফ। এটি এবছরের ২৩ নভেম্বর মুক্তি পাবে বলে খবর।












Click it and Unblock the Notifications