নবাব-কন্যাকে ছেড়ে সারার 'বেস্ট ফ্রেন্ড' এই স্টারকিডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আরিয়ানের! গুঞ্জন
নবাব-কন্যাকে ছেড়ে সারার 'বেস্ট ফ্রেন্ড' এই স্টারকিডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আরিয়ানের! গুঞ্জন
বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল নবাব কন্যা সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক। এর আগে, কার্তিক সম্পর্কে নিজের ভালোলাগার কথা 'কফি উইথ করণ' অনুষ্ঠানে বলেছিলেন সারা। এরপর কার্তিকের সঙ্গে তাঁর প্রেম পর্বের কথা শোনা যায়।

কয়েকদিন আগে, খবর উঠে আসে যে, কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি খানের বিচ্ছেদ হয়েছে। এই খবরটি নিয়ে যদিও সেভাবে মুখ খোলেননি দুই তারকার কেউই। তবে, শোনা যাচ্ছিল এরপর থেকে কার্তিক ও সারা আর ডেট করছেন না। এমন পরিস্থিতিতে সারার 'বেস্ট ফ্রেন্ড' অনন্যা পান্ডের সঙ্গে এই কয়েকদিন বেশ ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে কার্তিককে। এমনকি, অনন্যার জন্মদিনেও কার্তিক ছিলেন হাজির।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। 'পতি পত্নী অউর ও' ছবির শ্যুটিং এই দুই তারকা একসঙ্গে অভিনয় করছে। মুদ্দাসর অজিজ পরিচালিত ছবি থেকেই কি প্রেমের নতুন পর্বের সূচনা করলেন কার্তিক ও অনন্যা। তা নিয়ে রয়েছে কৌতূহল।












Click it and Unblock the Notifications