নাচে গানে জমজমাট বরযাত্রা, ধীরুভাই আম্বানির আশীর্বাদ নিয়ে বিয়ে অনন্তর
বহু প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের অনুষ্ঠান। ১২ জুলাই, শুক্রবার গোধূলি লগ্নে অম্বানিদের বাড়ি থেকে বের হল অনন্ত আম্বানির বরযাত্রা। বিকেল ৪টে ৩০ মিনিটে আন্তেলিয়া থেকে বেরনোর সময় বরযাত্রীদের নাচ করতে দেখা যায়। ফুলের চাদরে ঢাকা গাড়িতে চেপে বরযাত্রীরা আন্তেলিয়া থেকে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের উদ্দেশে রওনা দেন।
গোলাপি পোশাকে সেজে উঠেছে গোটা আম্বানি পরিবার। বড় ছেলে আকাশ আম্বানি, বউমা শ্লোকা আম্বানি পরেছেন পিচ পিঙ্ক শেডের শেরওয়ানি ও রানি কালারের ল্যাহেঙ্গা। কন্যা ঈশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দকে দেখা গেল প্যাস্টেল পিঙ্ক শেডের পোশাকে। তবে সবের মাঝেই বিশেষ চমক অনন্ত এবং নীতা আম্বানির পোশাকে। সোনার মঙ্গল প্রদীপ হাতে উপস্থিত হলেন নীতা আম্বানি।

জন সিনাকে শেরওয়ানিতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। রেসলার তারকা মাথায় পরেছেন পাগড়িও। জমকালো পোশাকে হাজির হলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। আম্বানিদের রেড কার্পেটে উপস্থিত হন জ্যাকি শ্রফ। উপহার হিসেবে নিয়ে এসেছেন গাছ। অনন্তের বিয়েতে হাজির অর্জুন কাপুর, খুশি কাপুর, সানায়া কাপুর। এলেন ভাই ইব্রাহিম ও সারা আলি খানও। শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির জাহ্নবী কাপুর। তবে সকলের মাঝে নজর করেছেন মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী।
অনন্ত ও রাধিকার বিয়ের থিম 'অ্যান অড টু বারাণসী’। অতিথি আপ্যায়ণে বিশেষ মেনুতে রয়েছে বেনারসের ছোঁয়া। নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড থাকছে নৈশভোজের তালিকায়। থাকছে বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান সহ নানা খাবার। এদিন ছাদনাতলায় বসার আগে ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। সকল অতিথিদের আপ্যায়ন করতে দেখা গেল মুকেশ ও নিতে অম্বানিকে।












Click it and Unblock the Notifications