ছোট্ট রুপোর মন্দির, পশমিনা শাল, অনন্ত-রাধিকার বিয়ের কার্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
দুই দফায় প্রি ওয়েডিং পার্টি হয়ে গিয়েছে। এবার একেবারে বিয়ের আসর বসতে চলেছে আনটালিয়ায়। আম্বানিদের ছোট ছেলে অনন্তের বিয়ে। রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্তের বিয়ে আগামী ১২ জুলাই। হাতে আর বেশি সময় নেই। আরও একবার তারকা সমাবেশ হতে চলেছে আম্বানিতের বাড়িতে। ইতিমধ্যে বিয়ের কার্ড বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বিয়ের কার্ড।
সেটা থেকে চোখ ফরানো যাচ্ছে না এতোটাই সুন্দর সই বিয়ের আমন্ত্রণ পত্র। ছোট্ট একটা বাক্স তাতে হাতে লেখা আমন্ত্রণ পত্রের পাশাপাশি থাকথে একটি ছেট্টো রুপোর মন্দির। তাতে থাকথে রাধা কৃষ্ণ এবং গণেশ। সঙ্গে থাকছে রুপোর একটি বাক্স তাতে ভর্তি রয়েছে ড্রাই ফ্রুটস। তাতে বিষ্ণু এবং লক্ষ্মীদেবীর ছবি দেওয়া তার সঙ্গে মন্ত্রও লেখা রয়েছে। বিয়ের কার্ড যে বক্সে রয়েছে সো খুললেই বাজছে বিষ্ণু মন্ত্র।

সোনালি রঙের একটি কার্ডে হাতে লেখা রয়েছে আমন্ত্রণ গ্রহণ করার কথা। তার সঙ্গে থাকছে কাশ্মীরের শিল্পীদের হাতে তৈরি একটি করে পশমিনা শাল।
অর্থাৎ আমন্ত্রণ পত্রের মধ্যে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের পুরো একটি প্যাকেজ অতিথিদের হাতে তুলে দেওয়া হচ্ছ। কয়েকদিন আগে অনন্ত রাধিকা নিজে গিয়ে অজয় দেবগন এবং কাজলকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আবারও বলিউড এবং ক্রিকেটারদের নিয়ে তারকা সমাবেশ হতে চলেছে ১২ জুলাই। তবে বিয়ের মূল অনুষ্ঠানের আগে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে আনটালিয়ায়। ২৯ জুলাই পরিবারের ঘনিষ্ঠদের নিয়েই হবে সেই পুজোর অনুষ্ঠান।
১২ জুলাই জিও কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান। তার পরের দিন ১৩ জুলাই আশীর্বাদের বিশেষ মঙ্গল অনুষ্ঠান। আর ১৪ জুলাই বিশেষ মঙ্গল উৎসব বা রিসেপশনের অনুষ্ঠান থাকছে। তাহলেই বিয়ে পর্ব শেষ হবে। সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে অনন্ত রাধিকার বিয়ের প্রি ওয়েডিং সেলিব্রেশন। প্রথম গুজরাতের জামনগরে দরিদ্র ভোজনের পাশাপাশি বলিউডের তারকাদের নিয়ে প্রি ওয়েডিং সেলিব্রেশন করেছে আম্বানি পরিবার। সেখানে রিহানার মতো পপস্টার পারফর্ম করেছেন।
তারপরে আবার মে মাসে ইতালিতে ক্রুজে তিন দিন প্রি ওয়েডিং সেলিব্রেশন করেছে আম্বানি পরিবার। সেখানে পিট বুলের মতো পপ তারকারা পারফর্ম করেছেন। শহরুখ, সলমন আমির সহ বলিউডের সব তারকারাই উপস্থিত ছিলেন। এমনকী ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন সেই সেলিব্রেশনে।












Click it and Unblock the Notifications