Anant Ambani: বিয়েতে আসা VIP অতিথিদের কী উপহার দিয়েছে আম্বানি পরিবার জানেন?
অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন প্রায় গোটা বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা সামিল হয়েছিলেন। সেই অনুষ্ঠানে একদিকে যেমন বলি তারকারা ছিলেন তেমনই ছিলেন হলিউডের শিল্পীরাও। এমনকী রাজনৈতিক নেতা শিল্পপতিরাও উপস্থিত হয়েছিলেন। প্রায় সাত মাস ধরে চলল আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান।
অনন্ত আম্বানি বিয়ের অনুষ্ঠানে আসা ভিভিআইপি অতিথিদের আপ্যায়ণে কোনও ত্রুটি রাখেননি। তাঁরা যথেষ্ট ভাল করে অতিথিদের আপ্যায়ণ করেছেন। ভিভিআইপিদের বহুমূল্যের ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আর্ম্বানি। যেগুলির মূল্য দেড় কোটি টাকা বলে জানা গিয়েছে।

শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং সকলের হাতেই দেখা গিয়েছে সেই বহূমূল্য ঘড়ি। বিশেষ করে ডিজাইন করিয়ে সেই ঘড়িগুলি তৈরি করা হয়েছিল। অডমার্স ফুডেট নামে এক লাক্সারি ঘড়ি সংস্থা থেকে সেগুলি তৈরি করানো হয়েছিল। রোজ গোল্ড রঙের ঘড়িগুলি। গ্র্যান্ড ট্রাপিস্ফিয়ার ডায়ালে তৈরি করা হয়েছে।
শাহরুখ খান রণবীর সিং, শিখর পাণ্ডিয়া ছাড়াও আরও অনেক বলি তারকার হাতে দেখা গিয়েছে সেই ঘড়িগুলি। জিও কনভেনশন সেন্টারে গত ১২ জুলাই বিয়ে হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তাঁর আগে দিন সাতেক ধরকে চলেছে বিয়ের অনুষ্ঠান। তারপরে আবার তিন দিন ধরে চলেছে অনুষ্ঠান। রবিবার রয়েছে গ্র্যান্ড রিসেপশন। মোটের উপর জুলাই মাসের সাত তারিখ থেকে বলিউডের সিংহভাগ তারকার বাড়িতেই ভাতের হাঁড়ি চড়েনি। দিনে রাতে দুবেলা করে আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁদের।
শনিবার আশীর্বাদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আম্বানিদের ছোট বউকে আশীর্বাদ করে উপহারও দিয়েছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এছাড়াও ইন্ডিয়া জোটের একাধিক নেতা উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। বলিউডের তারকারা তো ছিলেনই।












Click it and Unblock the Notifications